
ফ্যাশনে কালো পোশাকের আবেদন চিরন্তন। সময় বদলায়, ট্রেন্ড পাল্টায়, কিন্তু কালো রঙের আবেদন কখনো ফিকে হয় না। তাই ফ্যাশনিস্তাদের ওয়ার্ডরোবে অন্তত কয়েকটি কালো পোশাক তো থাকবেই। সেই তালিকায় আছেন টালিউডের জনপ্রিয় তারকা তৃণা সাহাও। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সেন্সেও তিনি সমান আত্মবিশ্বাসী। সাজপোশাকেই মেলে সেই প্রমাণ। ২০১৬ সালে ধারাবাহিকের মাধ্যমে পর্দায় অভিষেক ঘটে এই অভিনেত্রীর। অল্প সময়েই দুই বাংলার দর্শকের মন কাড়েন। টিভি পর্দার গণ্ডি পেরিয়ে ওটিটি ওয়েব সিরিজেও নজর কাড়ছেন তিনি। তবে আজকের আয়োজন তাঁর স্টাইল স্টেটমেন্ট নিয়ে। বিশেষ করে তৃণার অল ব্ল্যাক লুকগুলো—যেখানে কখনো গ্ল্যামারাস, কখনো এলিগ্যান্ট, আবার কখনো বোল্ড অবতারে ধরা দিয়েছেন তিনি। চলুন, ছবির গল্পে দেখে নেওয়া যাক—কালো পোশাকে কতটা ফ্যাশনিস্তা তৃণা সাহা।











