হ্যাপি বার্থডে শাকিব খান: মেগাস্টারের ১ ডজন আইকনিক লুক
শেয়ার করুন
ফলো করুন

আজ ২৮ মার্চ বাংলাদেশের চলচ্চিত্র জগতের মেগাস্টার শাকিব খানের জন্মদিন। বিভিন্ন চরিত্রের প্রয়োজনে আর নিজের স্টাইল স্টেটমেন্টের অংশ হিসেবে নিজের লুকে বারবার বদল এনেছেন তিনি। কখনো রাফ অ্যান্ড টাফ লুক, কখনো রোমান্টিক আমেজ আর কখনোবা পোড় খাওয়া প্রেমিকের রূপে দেখি আমরা তাঁকে সুপারহিট সব সিনেমায়। শিকারি, লিডার, প্রিয়তমা ছবিতে নজরকাড়া লুকে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। দরদ, রাজকুমার, তুফান,বরবাদ, তান্ডব, সোলজার আর প্রিন্স সিনেমায় তাঁর বৈচিত্র্যময় সব লুকের ঝলক দেখা যাচ্ছে। আর আজ জন্মদিনে ভক্তদের জন্য সারপ্রাইজ হিসেবে রিভিল করা হয়েছে আসন্ন রকস্টার সিনেমায় এই মেগাস্টারের ফার্স্ট লুক। শাকিব খানের ভক্তরা বিভিন্ন সময়ে নিজেকে বদলে ফেলে চমক দেওয়া লুকে তাঁদের প্রিয় নায়ককে দেখার জন্য উদ্‌গ্রীব হয়ে থাকেন। আবার সিনেমার পর্দা ছাড়া ব্যক্তিগত জীবনেও বেশ স্টাইলিশ লুকে দেখা যায় শাকিব খানকে। এই জনপ্রিয় নায়কের বিভিন্ন আইকনিক আর স্টাইলিশ লুকগুলো এবার দেখে নিই চলুন। ছবিগুলো নায়কের ফেসবুক থেকে পাওয়া।

১/১৩
এল যুগের ক্যারিয়ারে লুক চেঞ্জ এসেছে বারবার শাকিব খানের

বিজ্ঞাপন
২/১৩
সদ্য রিভিল হোয়া পোস্টারে রকস্টার লুকে শাকিব খান

কস্টিউম: সাফিয়া সাথী
বিজ্ঞাপন
৩/১৩
তুফান সিনেমার লম্বা চুল, দাড়ি-গোঁফ আর রেট্রো শার্টের স্যুটেড লুক। সঙ্গে আছে সানগ্লাস আর পেন্ডেন্ট

৪/১৩
নিজের নামের আদ্যক্ষর দেওয়া অগ হোয়াইট ডিজাইনার স্যুটে দেখা যাচ্ছে মেগাস্টারকে

৫/১৩
প্রিয়তমা সিনেমার এই অশীতিপর লুক কি ভোলা যায়?

৬/১৩
ফ্রেঞ্চ ক্যাপের সঙ্গে এমন সবুজ স্যুটের লুক একমাত্র শকিব খানই ক্যারি করতে পারেন

৭/১৩
কিউবান কলারের শার্টে অ্যাকশন মোডে শাকিব খান

৮/১৩
তান্ডব-এর লিচুর বাগানে গানের পোশাক আর হেয়ারস্টাইল অত্যন্ত নজরকাড়া।

৯/১৩
কিছুদিন আগে এক বিজ্ঞাপনচিত্রে বহু লুকে একসঙ্গে এসে চমক চিয়েছিলেন তিনি। এর মাঝে এই বিমানের ক্যাপ্টেনের লুক বেশি জনপ্রিয় হয়েছে

১০/১৩
একই বিজ্ঞাপনচিত্রে নিজের নামভূমিকাইয় শাকিব খান পরেছেন সাফিয়া সাথীর ডিজাইন করা স্যুট

১১/১৩
লিডার সিনেমাত ব্যতিক্রমী এথনিক লুকে শাকিব

১২/১৩
প্রিয়তমা সিনেমায় পোড় খাওয়া প্রেমিক লুকে লম্বা চুলে দেখা যাচ্ছে তাঁকে

১৩/১৩
সেমি ফর্মাল লুকে নজর কাড়ছেন শাকিব খান ক্যাজুইয়াল জ্যাকেটের সঙ্গে টাই-শার্টে।

ছবি: শাকিব খানের ফেসবুক ও তাঁর বিভিন্ন সিনেমার পোস্টার

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৬: ৪৭
বিজ্ঞাপন