
ছোট পর্দায় সাফল্যের পর ওটিটি এবং বড় পর্দাতেও আলোচিত মুখ সাদিয়া আয়মান। মিষ্টি হাসি ও সাবলীল অভিনয়ের পাশাপাশি অনুরাগীরা তার ফ্যাশন সেন্সেরও প্রশংসা করেন। সাজে কোনো বাড়াবাড়ি নেই তাঁর বরং ছিমছাম আমেজেই সাদিয়া নিজের উপস্থিতি ছড়াতে ভালোবাসেন।

সম্প্রতি অভিনেত্রী নতুন এক লুকে ফ্রেমে ধরা দিয়েছেন। সুন্দর ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, “এই মুহূর্তে আমি আমার সফট গার্ল এরা উপভোগ করছি।”

এই সফট গার্ল লুকে তিনি পরেছেন হালকা প্যাস্টেল ব্লু রঙের ওয়ান-শোল্ডার গাউন। গাউনের নরম শেড আর ওয়ান-শোল্ডার কাট একসঙ্গে ক্ল্যাসিক ও সমসাময়িক আমেজ এনেছে লুকে ।
এটি শুধু একটি স্টাইল স্টেটমেন্ট নয়; বরং আত্মবিশ্বাস আর কোমলতার প্রকাশ। গাউনের এই শেডটির দিকে তাকালেই একধরনের শান্ত আমেজ অনুভূত হচ্ছে যেন ।


আউটফিটের সঙ্গে মেকআপেও ফুটে উঠেছে সফট আমেজ। সাদিয়া বেছে নিয়েছেন মিনিমাল গ্ল্যাম মেকআপ লুক। হালকা ব্লাশ, সফট আই-মেকআপ ও ন্যাচারাল গ্লসি লিপ। ত্বকের ন্যাচারাল গ্লোকে প্রধান্য দিয়ে সাজানো হয়েছে পুরো মেকআপ।


গয়নায় নেই কোনো ভারিক্কি , শুধুমাত্র সাদা পাথরের ছোট স্টাড পরেছেন সুন্দরী । আর চুল পেছনে টেনে স্লিক পনিটেল করা হয়েছে, যা লুকটিকে দিয়েছে এলিগ্যান্ট ফিনিশ।

সাদিয়ার এই লুক নিখুঁতভাবে বর্তমান ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে মানানসই- প্যাস্টেল শেড, মিনিমাল গ্ল্যাম এবং ক্লিন সিলুয়েট। তবে সাদিয়া আয়মান এটিকে কেবল ট্রেন্ড হিসেবে নয়, ব্যক্তিত্বের প্রকাশ হিসেবে উপস্থাপন করেছেন। সত্যিই, এটি তাঁর সফট কিন্তু পাওয়ারফুল এরা।
ছবি: ইন্সটাগ্রাম