কেয়া পায়েলের অন্য রকম বোল্ড লুক
শেয়ার করুন
ফলো করুন

দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে বেশ এগিয়ে রাখা যায় কেয়া পায়েলকে। অভিনয়শৈলীর পাশাপাশি কেয়ার রূপেও মজে থাকেন দর্শকেরা। সুন্দর মুখশ্রী আর মিষ্টি হাসিতে তিনি মাতিয়ে রাখেন সবাইকে নানা সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিভিন্ন লুকের ছবি শেয়ার করে। সাদামাটা ক্যাজুয়াল লুকে থেকে শুরু করে জমকালো সাজপোশাক, সবকিছুতেই তিনি সমান সুন্দর।

কিছুটা বোল্ড আর অন্য রকম রূপে ক্যামেরায় ধরা দিয়েছেন কেয়া পায়েল
কিছুটা বোল্ড আর অন্য রকম রূপে ক্যামেরায় ধরা দিয়েছেন কেয়া পায়েল
কেয়া পায়েলের ফেসবুক

কেয়াকে আমরা নানা সময়ে পশ্চিমা আউটফিট, শাড়ি, সালোয়ার–কামিজ, ফিউশন ওয়্যারে; এমনকি যে দেশে ভ্রমণে যান সে দেশের ঐতিহ্যবাহী পোশাকেও দেখি। কিন্তু যে পোশাক বা সাজই হোক না কেন, কেয়ার সেই মিষ্টি মেয়ে ইমেজেই দেখা মেলে তাঁর। তবে কিছুটা বোল্ড আর অন্য রকম রূপে ধরা দিয়েছেন কেয়া পায়েল সুপরিচিত ফ্যাশন ফটোগ্রাফার রফিকুল ইসলামের ক্যামেরায়।

বিজ্ঞাপন

অভিনেত্রী কেয়া পায়েলের শাড়ির শিয়ার জর্জেট ফেব্রিকের রংটি ল্যাভেন্ডার আর লাতের মাঝামাঝি। রয়েছে অম্ব্রে শেড। পুরো শাড়ি জুড়ে রূপালি সিকুইন, জরি, পাত্তির কারুকাজ করা ।

অম্ব্রে শেডের পুরো শাড়ি জুড়ে রূপালি সিকুইন, জরি, পাত্তির কারুকাজ করা
অম্ব্রে শেডের পুরো শাড়ি জুড়ে রূপালি সিকুইন, জরি, পাত্তির কারুকাজ করা
কেয়া পায়েলের ফেসবুক
স্লিভলেস  একরঙা ম্যাচিং ব্লাউজ পরেছেন কেয়া
স্লিভলেস একরঙা ম্যাচিং ব্লাউজ পরেছেন কেয়া
কেয়া পায়েলের ফেসবুক

স্লিভলেস একরঙা ম্যাচিং ব্লাউজ পরেছেন কেয়া পায়েল। শাড়ির ড্রেপিং নিয়ে তেমন কোন নিরীক্ষা না থাকলেও বেশ আবেদনময় লাগছে এই অভিনেত্রীকে।

বিজ্ঞাপন

মেকওভারটি বেশ আকর্ষণীয় রূপে উপস্থাপন করেছে কেয়াকে। চোখের সাজে নাটকীয় ভাব। বাদামি লেন্স, নজরকাড়া মাসকারা আর সেমি স্মোকি বাদামি আই মেকআপে মোহনীয় লাগছেন তিনি। ঠোঁটে ন্যুড শেডের গোলাপি ম্যাট লিপ কালার। সঙ্গে আছে লাল নেলকালার ও ছোট টিপ।

মেকওভারটি বেশ আকর্ষণীয় রূপে উপস্থাপন করেছে কেয়াকে
মেকওভারটি বেশ আকর্ষণীয় রূপে উপস্থাপন করেছে কেয়াকে
কেয়া পায়েলের ফেসবুক
ছোট নাকফুল আর সাদা পাথর ও অ্যান্টিক ফিনিশের কান-গলার সেট পরেছেন কেয়া
ছোট নাকফুল আর সাদা পাথর ও অ্যান্টিক ফিনিশের কান-গলার সেট পরেছেন কেয়া
কেয়া পায়েলের ফেসবুক

ছোট নাকফুল আর সাদা পাথর ও অ্যান্টিক ফিনিশের কান-গলার সেট পরেছেন কেয়া। হাতেও ম্যাচিং ডিজাইনের বালা। এক পাশে সিঁথি রেখে কিছুটা মেসি স্টাইলে ছেড়ে রাখা সফট কার্ল করা চুলেই পুরো লুক বদলে গেছে এই অভিনেত্রীর। সব মিলিয়ে এমন লুকে কমই দেখা যায় কেয়া পায়েলকে।

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০২: ০৮
বিজ্ঞাপন