কাঁথাস্টিচ করসেটে রেড কার্পেট মাতালেন টয়া
শেয়ার করুন
ফলো করুন

সাজপোশাকে সব সময়ই নজর কাড়েন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর স্টাইল স্টেটমেন্ট নিয়মিতই মুগ্ধ করে অনুরাগীদের। এথনিক থেকে ওয়েস্টার্ন—সব ধরনের আউটফিটেই তিনি সুন্দর । তবে সম্প্রতি সেনসেশন চরকি কার্নিভ্যালের রেড কার্পেটে একেবারেই ভিন্ন এক লুকে ধরা দিলেন এই ফ্যাশনিস্তা তারকা।

SIZ ব্র্যান্ডের ডিজাইন করা এই আউটফিটে সমসাময়িক ফ্যাশনের সঙ্গে দেশীয় নকশার দারুণ এক মেলবন্ধন তুলে ধরেছেন টয়া। আধুনিক সিলুয়েটের সঙ্গে হ্যান্ডক্রাফটেড মোটিফের ব্যবহার তাঁর পুরো রেড কার্পেট লুককে করে তুলেছে আরও আকর্ষণীয়।

লুকের মূল আকর্ষণ ছিল স্ট্র্যাপলেস বডিহাগিং করসেট টপ। গাঢ় বেগুনি রঙের এই করসেট জুড়ে লাল, হলুদ ও গোলাপি রঙের পাতার মোটিফে ফুটে উঠেছে কাঁথাস্টিচের নিখুঁত কারুকাজ।

ঐতিহ্যবাহী এই সূচিশিল্প আধুনিক করসেট সিলুয়েটের সঙ্গে তৈরি করেছে ব্যতিক্রমী এক ফিউশন আবেদন।

বিজ্ঞাপন

টপটির দৃষ্টিনন্দন কারুকাজের ভারসাম্য বজায় রাখতে টয়া বেছে নিয়েছিলেন ডার্ক নেভি ব্লু হাই-ওয়েস্ট ফ্লেয়ার্ড প্যান্ট।

স্বামীর সঙ্গে মুমতাহিনা টয়া
স্বামীর সঙ্গে মুমতাহিনা টয়া

ঢিলেঢালা ও লম্বা কাটের এই প্যান্ট স্ট্রাকচার্ড করসেটের সঙ্গে তৈরি করেছে চমৎকার কনট্রাস্ট।

টয়ার এই লুকে মেকআপ ও হেয়ারস্টাইলের কম্বিনেশনও ছিল প্রশংসনীয়। আউটফিটের সঙ্গে মিলিয়ে তিনি বেছে নিয়েছেন শিমারি মেকআপ। লেন্স পরা চোখে বেগুনি আইশ্যাডোর নিখুঁত ব্লেন্ডিং, আইলাইনার ও মাসকারা চোখের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে।

গালে ব্লাশ ও হাইলাইটারের ছোঁয়ায় মুখ এবং কলার বোনে এসেছে ডিউই গ্লো। আর ঠোঁটে গ্লসি ন্যুড-ব্রাউন লিপস্টিক পুরো লুকে যোগ করেছে সফট এলিগ্যান্স। মিড-লেংথ লেয়ার কাটে রাখা চুলের ক্যারামেল হাইলাইটস ফিউশন সাজে এনে দিয়েছে আধুনিক ও গ্ল্যামারাস ছোঁয়া।

অ্যাকসেসরিজেও ছিল পরিমিত অথচ নজরকাড়া স্টাইলিং। হাতে গোল্ড ও সিলভার টোনের ব্যাঙ্গল এবং সস্টেটমেন্ট রিং তাঁর লুকে যোগ করেছে এথনিক আবহ। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে হাতে থাকা সিকুইন-শাইনি হ্যান্ডব্যাগ, যা পুরো লুকের সঙ্গে দারুণভাবে মানিয়ে রেড কার্পেট উপস্থিতিকে করেছে আরও স্টাইলিশ।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২: ০০
বিজ্ঞাপন