
বেশ কয় বছর হয়ে গেল ওপার বাংলার সাড়া জাগানো ধারাবাহিক 'বোঝে না সে বোঝে না' সম্প্রচারিত হয়েছে। কিন্তু তার রেশ রয়ে গেছে এখনও দুই বাংলার দর্শকদের মনেই। অরণ্য আর পাখির চরিত্রে অভিনেতা যশ ও মধুমিতা সরকার যেন হয়ে উ্ঠেছিলেন সকলের কাছের মানুষ। সম্প্রতি অন্য একটি ধারাবাহিকের প্রোমোতে দেখা গেছে এই জনপ্রিয় জুটিকে। আর পাখির ভক্তরা তাই বেশ মিস করছেন মধুমিতা সরকারকে। বাংলাদেশে তো এই সুন্দরী অভিনেত্রী রীতিমতো ক্রেজ তৈরি করেছিলেন একসময়। এখনও তিনি সমান জনপ্রিয়। তাঁর অভিনীত ওয়েবসিরিজ 'চিনি' প্রশংসা পেয়েছে বেশ। আর নিজের তুখোড় ফিটনেস ধরে রাখা এই অভিনেত্রী 'পাখি' চরিত্রের ঐতিহ্যবাহী শাড়ির সাজ থেকে বেরিয়ে এসে বেশ বোল্ড সব ওয়েস্টার্ন লুকে প্রায়ই ধরা দিচ্ছেন ক্যামেরায়। মধুমিতার ইন্সটাগ্রাম থেকে পাওয়া ছবিগুলোতে তাঁর এমন আকর্ষণীয় ১০টি ওয়েস্টার্ন লুকের ছবি দেখে নেওয়া যাক তবে এবারে।









