
অপু বিশ্বাসের সৌন্দর্য সবসময় আলোচনায় থেকেছে তাঁর অভিনয়শৈলীর সঙ্গে সঙ্গে। একসময় ঢালিউডে একচ্ছত্র রাজত্ব করেছেন এই সুন্দরী অভিনেত্রী। সময়ের সঙ্গে সঙ্গে কমেছে তাঁর পর্দা উপস্থিতি। তবে সম্প্রতি অপুর সামাজিক মাধ্যমে তিনি প্রকাশ করেছেন লাল আর সাদা ওয়েস্টার্ন আউটফিটের আবেদনময় দুটি ভিন্ন লুক। ফিটনেস ফেরানো অপু বিশ্বাস এই আকর্ষণীয় দুই লুকে যেন নিজেকে নতুন করে চেনালেন। চলুন তবে তাঁর এই নজরকাড়া লুক দুটির ঝলক দেখে নিই।খাওলা






স্টাইলিং: মাহফুজ কাদেরী
ছবি: অপু বিশ্বাসের ফেসবুক