
আমাদের দেশের চলচ্চিত্র অঙ্গনে সুপারস্টার একজনকেই বলা হয়ে থাকে। তিনি শাকিব খান। ব্যক্তিগত আর পারিবারিক জীবন নিয়ে হাজার আলোচনা-সমালোচনা চলতে থাকলেও তাঁর একেকটি সুপারহিট সিনেমা সবকিছুকে ছাপিয়ে যায় বারবার। সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন জনপ্রিয় সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করেছেন আলোচিত সব বৈচিত্র্যময় চরিত্রে। আর হালের সাড়াজাগানো সিনেমা ‘প্রিয়তমা’, ‘দরদ’, ‘রাজকুমার’ আর সব রেকর্ড ভেঙে দেওয়া ‘তুফান’–এ তাঁর বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন ভিনদেশি অভিনেত্রীরা। ‘প্রিয়তমা’র ইধিকা পাল, ‘দরদ’-এর সোনাল চৌহান, ‘রাজকুমার’-এর মার্কিন সুন্দরী কোর্টনি কফি আর ‘তুফান’-এ সকলের হৃদয় হরণ করা মিমি চক্রবর্তীর স্টাইলিশ সব লুক দেখে নিই চলুন তাঁদের ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে পাওয়া ছবিতে।













