মনোক্রোম পোশাকে বোল্ড ভিনটেজ লুকে জাহ্নবী কাপুর
শেয়ার করুন
ফলো করুন

সম্প্রতি একটি ফ্যাশন ব্র্যান্ডের মেডিটেরেনিয়ান এস্কেপ কালেকশনের উদ্বোধনী আয়োজনে হাজির হয়ে নজর কাড়লেন জাহ্নবী কাপুর। তার লুকে ছিল একসঙ্গে পুরনো হলিউড গ্ল্যামার, আধুনিক করসেট ফ্যাশন এবং ক্লাসিক পাওয়ার ড্রেসিংয়ের ছোঁয়া।

স্টাইলিস্ট মেগান কনসেসিওর স্টাইলিংয়ে জাহ্নবী বেছে নেন রাইসনি ব্র্যান্ডের একটি মনোক্রোম প্লেইড করসেট টপ ও ম্যাচিং গ্লেন প্লেইড স্কার্ট। স্ট্র্যাপলেস করসেট ডিজাইনটি তার পুরো লুকে এনে দেয় স্ট্রাকচারড ও শার্প একটি আবেদন। করসেটের নেকলাইনে সূক্ষ্ম অলংকরণের কাজ ক্লাসিক প্লেইড প্যাটার্নকে আরও গ্ল্যামারাস করে তুলেছে।

এর সঙ্গে পরা ফিটেড গ্লেন প্লেইড স্কার্টটি লুকটিকে দিয়েছে এলিগ্যান্ট ও টেইলরড ফিনিশ। পুরো আউটফিটে ছিল আত্মবিশ্বাসী, আধুনিক এবং ফ্যাশন-ফরোয়ার্ড এক আবহ। লুকের সঙ্গে মানিয়ে জাহ্নবী পরেছিলেন কাস্টম প্লেইড পাম্পস, যা পুরো স্টাইলিংকে আরও আর্কষনীয় করেছে।

বিজ্ঞাপন

তবে শুধু পোশাক নয়, তার বিউটি লুকও ছিল সমান প্রশংসনীয়। সফট গ্ল্যাম মেকআপে দেখা গেছে ব্রোঞ্জ টোনের আই মেকআপ, হালকা নিউড লিপ কালার ও ভলিউমিনাস ওয়েভি হেয়ারস্টাইল। এতে স্টেটমেন্ট আউটফিটের ভারসাম্য বজায় থেকেছে দারুণভাবে।

অ্যাকসেসরিজেও ছিল পরিমিতির ছাপ। ডায়মন্ড ইয়াররিংস ও স্ট্যাকড রিংস যোগ করেছে লাক্সারি টাচ, তবে পুরো লুককে কখনোই অতিরিক্ত মনে হয়নি।

জাহ্নবীর এই উপস্থিতিতে ছিল এক ধরনের আধুনিক ভিনটেজ আবহ। যেখানে প্যারিসিয়ান কতুর, ক্লাসিক প্লেইড আর সমসাময়িক করসেট ট্রেন্ড একসঙ্গে মিশে গেছে। গ্রীষ্মকালীন একটি বিলাসবহুল আয়োজনের জন্য লুকটি ছিল একই সঙ্গে পরিশীলিত, শক্তিশালী এবং স্টাইলিশ।

এই উপস্থিতির মাধ্যমে আবারও প্রমাণ করলেন, ক্লাসিক প্রিন্ট ও স্ট্রাকচারড সিলুয়েটও সঠিক স্টাইলিংয়ে হয়ে উঠতে পারে একেবারে রেড-কার্পেট রেডি।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১৩: ৫৭
বিজ্ঞাপন