
ইনস্টাগ্রামে নিত্যনতুন লুকে হাজির হয়ে ভক্তদের মুগ্ধ করেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, বিভিন্ন পুরস্কার বিতরণী, ফ্যাশন ইভেন্ট কিংবা বিশেষ আয়োজনে তাঁর নিরীক্ষাধর্মী ও বোল্ড স্টাইল বরাবরই নজর কাড়ে। তাই অভিনয়ের পাশাপাশি ফ্যাশন নিয়েও সারা বছরই আলোচনায় থাকেন এই বং সুন্দরী। কখনো শাড়িতে বাঙালিয়ানা, পাওয়ার স্যুটে আত্মবিশ্বাসী ‘বস লেডি’ লুক, আবার কখনো ক্যাজুয়াল বা ট্রাভেল আউটফিটে স্টাইল- প্রতিটি উপস্থিতিতেই নিজস্ব ফ্যাশন সেন্সের ছাপ রাখেন তিনি। পার্টি, অ্যাওয়ার্ড অনুষ্ঠান, বন্ধুদের আড্ডা কিংবা ভ্রমণ যেখানেই যান না কেন, তাঁর স্টাইল স্টেটমেন্ট যেন থাকে একেবারে নিখুঁত। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক জুন মাসে মনামী ঘোষের সেরা কয়েকটি লুক।












