
কলকাতার মেয়ে আদ্রিজা রায়। ২০১৬ সালে টালিউড থেকে শুরু করেছিলেন অভিনয়ের হাতেখড়ি। ছোট পর্দা, বড় পর্দা এমনকি বিজ্ঞাপনের কাজও করেছেন তিনি। এরপর ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে পাড়ি জমান বলিউডে। সেখানে গিয়ে একেবারেই বসে থাকতে হয়নি ২৭ বছর বয়সী এই বঙ্গ তনয়াকে। এখন তিনি চুটিয়ে হিন্দি সিরিয়ালে কাজ করছেন।

তবে অভিনয় ছাড়াও তাঁর আরেকটি গুণ আছে—অত্যন্ত ফ্যাশন সচেতন আর স্টাইলিশ তিনি। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই নিজের নানা লুকের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী।

সম্প্রতি অবকাশযাপনে তিনি গিয়েছেন নয়নাভিরাম দেশ শ্রীলঙ্কাতে। মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে তোলা তাঁর স্টাইলিশ বিচ লুক ইতিমধ্যেই অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে।
শ্রীলঙ্কার নীল সমুদ্র আর বালুকাময় সৈকতের আবহের সঙ্গে দারুণভাবে মিশে গেছে আদ্রিজার স্নিগ্ধ বিচ লুক।

তাঁর পরনে প্যাস্টেল আকাশি স্ট্র্যাপ লেস বিকিনি টপ। এর সঙ্গে পড়া হাই-কাট বিকিনি বটমটি উজ্জ্বল কোবাল্ট ব্লু রঙের।

দুই শেডের নীলের এই সমন্বয়ে তৈরি হয়েছে চমৎকার রঙের বৈপরীত্য। স্টাইলিংয়ে বৈচিত্র্য আনতে বেছে নিয়েছেন ঢিলেঢালা ওয়াইড-লেগ কভার-আপ প্যান্ট।

উজ্জ্বল সেরুলিয়ান ব্লু রঙের এই প্যান্টের কোমর জুড়ে আছে হালকা ল্যাভেন্ডার-ব্লু শেডের ড্রেপড ডিজাইন । সব মিলিয়ে নীলের বিভিন্ন শেডের মেলবন্ধনে আদ্রিজার এই বিচ লুকে ফুটে উঠেছে আধুনিক বিচ ফ্যাশনের আবেদন।
লুককে পূর্ণতা দিতে অনুষঙ্গ নির্বাচনে বেশ মুন্সিয়ানা দেখিয়েছেন আদ্রিজা। হাতে নিয়েছেন ‘এভিল আই’ নকশার স্ট্র ব্যাগ।

ব্যাগটির বোহিমিয়ান নকশা তাঁর সমুদ্রসৈকতের সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা।
রোদ থেকে বাঁচতে ও স্টাইল বাড়াতে একটি ছবিতে তাঁকে দেখা গেছে বিচ হ্যাট পরতে। চোখে ছিল কালো ফ্রেমের গুচি ব্র্যান্ডের সানগ্লাস।

গয়নার ক্ষেত্রে তিনি বেছে নিয়েছেন ছিমছাম বোহিমিয়ান স্টাইল। গলায় পরেছেন ফিরোজা পুঁতি ও ছোট ছোট সোনালি কয়েন ঝোলানো মাল্টি-লেয়ার নেকলেস।

ডান হাতে সভা পাচ্ছে সাদা পুঁতি, সোনালি চুড়ি ও ইভিল আই চার্মের ব্রেসলেটের লেয়ারিং, আর আঙুলে পরেছেন মিনিমাল ডিজাইনের আংটি ও নখে গাঢ় রঙের নেইলপলিশ।

খোলা, রোদেলা হাওয়ায় উড়তে থাকা ব্রাউন-হাইলাইটেড চুল আর সান-কিসড ন্যুড মেকআপে—সব মিলিয়ে শ্রীলঙ্কার সৈকতে আদ্রিজার এই লুকে ফুটে উঠেছে স্নিগ্ধ, আত্মবিশ্বাসী ও অবকাশযাপনের উপযোগী এক অনবদ্য বিচ ফ্যাশন।
ছবি: ইন্সটাগ্রাম