
সামান্থা রুথ প্রভু নিজের জীবনের সবচেয়ে শক্তিশালী আর সেরা অধ্যায়ে পৌঁছেছেন ভাঙন, পুনর্গঠন আর আত্মবিশ্বাসের এক অনন্য সংমিশ্রণে। মুম্বাইয়ের ব্রিদ স্টুডিওতে এক ওয়ার্কআউট সেশনের ফাঁকে ভোগ ইন্ডিয়ার সঙ্গে আলাপচারিতায় ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী, প্রযোজক ও উদ্যোক্তা খুলে বললেন তাঁর জীবন ও ক্যারিয়ারের উত্থান-পতনের গল্প। চার বছরের বেশি সময় ধরে মায়োসাইটিসের সঙ্গে লড়াই, বিয়ে ও বিচ্ছেদ—সবকিছুই জনসমক্ষে পার করেছেন তিনি। তবে ব্যক্তিগত জীবনের স্থিরতা, ফিটনেসে নিয়মনিষ্ঠা এবং বন্ধুত্ব ও ভালোবাসা গ্রহণের মাধ্যমে তিনি আবার নিজেকে খুঁজে পেয়েছেন। আসন্ন তেলেগু ছবি ‘মা ইনতি বাঙ্গারাম’-এ শান্ত গৃহবধূর ভেতর লুকিয়ে থাকা লড়াকু সত্তা দেখাবেন তিনি; আর নিজের প্রযোজনা সংস্থা ট্রালালা মুভিং পিকচার্সের ব্যানারে নতুন অধ্যায়ের সূচনা করছেন। ফ্যাশন লেবেল ট্রুলি স্মা, অ্যাকটিভওয়্যার ব্র্যান্ড মাইল কালেকটিভ ও পারফিউম ব্র্যান্ড সিক্রেট অ্যালকেমিস্ট—সব মিলিয়ে সামান্থার বহুমাত্রিক ব্যস্ততা চলছেই। ভোগ ইন্ডিয়ার মার্চ সংখ্যার কভার স্টোরিতে একেক ছবিতে একেক লুকে ফ্রেমবন্দী এই লাস্যময়ী অভিনেত্রীকে দেখা যাবে, যার প্রতিটি মুহূর্তে প্রকাশ পাচ্ছে শক্তি, স্থিরতা আর নতুন আত্মবিশ্বাসের ছোঁয়া। ছবির গল্পে সামান্থার নতুন লুকগুলো দেখে আসি চলুন ...।








ছবি: ইন্সটাগ্রাম