পঞ্চাশোর্ধ নারীদেরকে 'লাইফ গোল' দিচ্ছেন ৫২ বছরের তরুণী মন্দিরা বেদী
শেয়ার করুন
ফলো করুন

মন্দিরা বেদীকে মডেল ও অভিনেত্রী হিসেবেই জানতাম আমরা। অত্যন্ত জনপ্রিয় সব টেলিভিশন সিরিয়াল আর বলিউডে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের মতো সুপারহিট সিনেমায় নজরকাড়া সব চরিত্রে দেখা গিয়েছে তাঁকে অনেক বছর ধরে। ব্যক্তিত্ব, হাসি আর ধারালো ফিগারে তিনি সবসময়ই সুন্দর। এরপরে আমরা মন্দিরাকে দেখতে পাই ক্রিকেটকন্যা হিসেবে। ক্রিকেটের বিশ্লেষণ ও আলোচনায় সঞ্চালনা ও পরবর্তীতে ধারাভাষ্য আর নিজেও বিশেষজ্ঞ মতামত দিয়ে আসছেন মন্দিরা। অনেকে বলেন ক্রিকেটভিত্তিক অনুষ্ঠানগুলোর গ্ল্যামার ফ্যাক্টর তিনি। ২০২১ সালে স্বামী প্রযোজক রাজ কৌশলের মৃত্যুর পরে অত্যন্ত ভেঙে পড়েন এই সদাহাস্যময়ী অভিনেত্রী।

স্বামীর মৃত্যুর পরে অত্যন্ত ভেঙে পড়েন এই সদাহাস্যময়ী অভিনেত্রী
স্বামীর মৃত্যুর পরে অত্যন্ত ভেঙে পড়েন এই সদাহাস্যময়ী অভিনেত্রী

বছর দুই জুড়ে তাঁকে যেন আর নিজের রূপে দেখে নি কেউ। কেউ কেউ আবার তিনি যথেষ্ট শোকার্ত নন এমন সব বাজে মন্তব্যও করেন তাঁকে। মন্দিরা আসলেই মিস করছিলাম আমরা সবাই। সম্প্রতি ভারতের নারীদের সব বিষয় নিয়ে কাজ করা  শীর্ষস্থানীয় অনলাইন পোর্টাল আইডিভার ফটোশ্যুটে যেন স্বমূর্তিতে দেখা দিলেন এই ডিভা। শোক কাতিয়ে আপন শক্তি আর সৌন্দর্যে উদ্ভাসিত এই নারী যেন পঞ্চাশোর্ধ সকল নারীদের জন্য লাইফ গোল দিচ্ছেন। বায়ান্নতে এসেও তরুণী ছাড়া আর কিছুই বলার উপায় নেই মন্দিরা বেদীকে।

বিজ্ঞাপন

এই লুকে মন্দিরা পরেছেন দারুচিনি রঙা স্লিট ড্রেস। রিবন প্যাটার্নে স্লিভস আর টপের অংশ তৈরি করা হয়েছে। ভেতরে কফিরঙা ব্রালেট আছে। তাতে দেখা যাচ্ছে সিকুইনের স্ট্রাইপ। স্লিট ড্রেসের ঘেরের অংশে কিছুটা র‍্যাপ ডিজাইন রয়েছে বাড়তি ফেব্রিক দিয়ে।

ইট-লাল ম্যাট লিপকালার আর হাতে ব্রেসলেট চোখে পড়ছে। গাঢ় কাজল আর ছেড়ে রাখা চুল ছাপিয়ে মন্দিরার সুপার ফিট টোন্ড ফিগার আকর্ষণ জাগাচ্ছে।

বিজ্ঞাপন

এই লুকে একেবারে সেই আগের মন্দিরাই ফিরে এসেছেন। চারদিক আলো করা প্রাণখোলা হাসিটি মিস করছিলেন সবাই। বাকল দেওয়া চিকন স্ট্র্যাপের স্লিভলেস সাদা মিনিড্রেস পরেছেন তিনি। স্লিট ডিজাইন রয়েছে তাতে। আর সাদা ড্রেসে নজরকাড়া প্রিন্ট আর সিকুইনের কাজ রয়েছে।

ক্রপ করা শর্ট বব চুলে বাদামি হাইলাইট।হাতে সরু সোনালি ব্রেসলেট। হালকা গোলাপি ঠোঁট আর রেট্রো স্টাইলে রূপালি হাইলাইটার উইংড আইলাইনার দেওয়া চোখের সাজে মোহনীয় লাগছেন মন্দিরা।

পাওয়ার ড্রেসিং একেই বলে। আর সেই সঙ্গে রয়েছে ভরপুর ফেমিনিন টাচ। ফুশিয়া গোলাপি টুপিস স্যুটের ভেতরে শার্টের দেখা নেই। ফ্লেয়ার প্যান্ট আর সিঙ্গেল ল্যাপেলের দারুণ ফিটিংয়ের জ্যাকেটে অত্যন্ত আবেদনময়ী লাগছেন মন্দিরা।

হাতে চওড়া ব্রেসলেট আর গলায় কয়েকটি চেন স্টাইলিশ কায়দায় পরেছেন এই ডিভা। সেই সঙ্গে সবচেয়ে নজর কাড়ছে তাঁর বুশি স্টাইল পিক্সি কাট দেওয়া ছোট চুল। সব মিলে নজর ফেরানো দায় মন্দিরার এই লুক থেকে।

ছবি: মন্দিরা বেদীর ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১১: ৩৪
বিজ্ঞাপন