ফার জ্যাকেটে উষ্ণতার বার্তা দিলেন ঋতাভরী
শেয়ার করুন
ফলো করুন

সেই দশম শ্রেণিতে থাকতেই ‘ওগো বধূ সুন্দরী’ সিরিয়ালের জন্য ডাক পান কলকাতার মেয়ে ঋতাভরী। সুন্দরী তো তিনি বটেই,ভরভরন্ত শারীরিক গড়নের জন্য একটু বড় বড়ই লাগত তাঁকে। স্টার জলসার এই সিরিয়াল দিয়ে সবার প্রিয় হয়ে ওঠেন কিশোরী ঋতাভরী।

এরপর একের পর এক হিট সিনেমায় দেখা যায় তাঁকে। এখনো সমান আকর্ষণীয় এই ৩৩ বছর বয়সী টালিউড ডিভা। শাড়ি থেকে শুরু করে সব ধরনের খোলামেলা পশ্চিমা পোশাকেও মানিয়ে যায় তাঁকে। মিষ্টি হাসির মেয়ে ঋতাভরীর মধ্যে আছে এক অন্য রকম আবেদন।

সম্প্রতি অভিনেত্রী তাঁর আরেকটি নতুন লুক প্রকাশ করেছেন, যা দেখে ভক্তরা মুগ্ধ। হালকা শীতের আমেজে এক মোহনীয় ফটোশুটে তাঁকে দেখা গেছে একদম ভিন্ন রূপে।

বিজ্ঞাপন

হালকা আলোয় ভেসে ওঠা এই লুকটিতে প্রথমেই চোখে পড়ে আত্মবিশ্বাসের ঝলক। ব্ল্যাক হল্টারনেক গাউনটি তাঁর পুরো উপস্থিতিকে করে তুলেছে আরও নাটকীয়।

ডিপ নেকলাইনের সামনের অংশ ও কোমরের দুই পাশে কাটআউট ডিজাইনের সাহসী ডিটেইলিং আধুনিকতা যোগ করেছে লুকে। ফিটেড, বডিকন এই গাউনের সঙ্গে কনট্রাস্ট তৈরি করেছে টাইগার প্রিন্ট ফার জ্যাকেট, যা হালকা শীতের দিনে লেয়ারিং হিসেবে যেমন উপযোগী, তেমনি স্টাইল করে হাতে নিয়েও রাখা যাবে।

এই আউটফিটের সঙ্গে জুটি হয়েছে ম্যাচিং কালো পাম্প জুতা। মিনিমাল অ্যাকসেসরিজের নির্বাচন লুকটিকে করেছে আরও স্পষ্ট।

সাদা পাথরের ইয়াররিংস, আংটি আর কালো ওভাল সানগ্লাস বেছে নিয়েছেন সুন্দরী। কফি–ব্রাউন শেডের চুলে নরম ঢেউখেলানো ভলিউম পুরো লুকটিকে করেছে আরও সুন্দর।

মেকআপেও ছিল না কোনো অতিরঞ্জন। লেন্স পরা চোখ সাজানো হয়েছে নরম স্মোকি ইফেক্টে, আর ঠোঁটে দেওয়া হয়েছে ন্যুড পিঙ্ক লিপ কালার, যা পোশাকের সাহসী কাটের সঙ্গে তৈরি করেছে নিখুঁত ভারসাম্য।

স্টাইল, আত্মবিশ্বাস ও আধুনিকতার এই দুর্দান্ত মিশ্রণে ঋতাভরী আবার প্রমাণ করলেন—ফ্যাশন শুধু পোশাক নয়, এক্সপ্রেশনও।

ছবি: ঋতাভরীর ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০১: ৫৩
বিজ্ঞাপন