ঈদের তিন দিনে তারকাদের যত সাজ
শেয়ার করুন
ফলো করুন

ঈদুল আজহার তিন দিনজুড়েই তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁদের ঈদের সাজপোশাকের দারুণ সব ছবি। তারই কিছু ঝলক রইল এখানে।

তারকাদের সবকিছুতেই ভক্তদের আগ্রহ থাকে খুব। আর এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সহজেই তাঁরা তাঁদের প্রিয় তারকাদের খোঁজ রাখতে পারেন অনায়াসে। আবার উৎসব বা যেকোনো বিশেষ দিনে তারকারাও তাঁদের নিজেদের সাজপোশাকের ছবি সবার সঙ্গে ভাগ করে নিতে পারেন। ঈদের তিন দিন ধরেই দেশের অভিনয়জগতের জনপ্রিয় তারকারা ঈদের সাজে সবার সামনে এসেছেন। ‘এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ’—এমন মধুর সমস্যায় পড়তে হচ্ছে ভক্তদের। কেউ জমকালো লুকে সামনে এসে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। আবার কেউ একেবারে সাদামাটা সাজে। তবে সাজ যেমনই হোক, তারকাদের ঈদ শুভেচ্ছাসহ তাঁদের লুকের একঝলক দেখতে পেয়ে ভক্তদের ঈদের খুশিতে এসেছে পূর্ণতা।

বিজ্ঞাপন
১/৮
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এই ঈদে পরেছেন ম্যাজেন্টা শারারা সেট। হাত আর গলা খালি থাকলেও কানে ম্যাচিং পাথরের ঝোলানো দুল খুব মানিয়ে গেছে তাঁকে।

২/৮
বর্ষার প্রকৃতির সঙ্গে সুন্দরী অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সাজপোশাক যেন মিশে গেছে। হালকা সবুজ সিল্কের জমিনে হালকা শেডের বহুরঙা ফুলের প্যাটার্ন। সঙ্গে স্লিভলেস ম্যাচিং ব্লাউজ।

৩/৮
গ্ল্যামারাস তারকা তানজিন তিশার উজ্জ্বল লেবু সবুজ শিফন শারারা সেটটিতে মানিয়েছে বেশ। সফট গ্ল্যাম মেকআপ আর সাদা পাথরখচিত বড় দুলে এসেছে উৎসবের আমেজ।

৪/৮
সাদা সুতার নিখুঁত কাজ করা পিচ রঙের কুর্তি, ছোট এক পাথরের কানের দুল আর একেবারেই হালকা সাজে খুব স্নিগ্ধ লাগছে গ্ল্যামার গার্ল নুসরাত ফারিয়াকে। ছবিতে বিড়ালের সঙ্গে খুনসুটির মুহূর্তটি আসলে খুব সুন্দর।

৫/৮
এবার ঈদে ঝলমলে সাজপোশাক একেবারেই এড়িয়ে গেছেন সু–অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আরামদায়ক রংচঙে কো–অর্ড, চটি আর মেকআপবিহীন লুকে স্নিগ্ধ লাগছে তাঁকে।

৬/৮
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ঈদের দিন পরেছেন সাদা সুতায় হালকা হাতের কাজ করা হটপিংক সুতির কুর্তি। সাদা পালাজ্জোটাও খুব আরামদায়ক লাগছে দেখতে। খোলা চুল আর মিনিমাল মেকআপে অনন্যসুন্দর লাগছে ভাবনাকে।

৭/৮
ফ্যাশনিস্তা অভিনেত্রী সুনেহরা বিনতে কামাল তাঁর সব সময়ের লুক থেকে সরে এসে এবার ঈদে আরামদায়ক এক সুতির শাড়ি পরেছেন। পাড়ওয়ালা হালকা বেগুনি জমিনের শাড়িতে সাদা প্যাটার্ন, স্লিভলেস ব্লাউজটি বেগুনি।

৮/৮

সুন্দরী অভিনেত্রী কেয়া পায়েল ঈদের তৃতীয় দিন তাঁর লুক শেয়ার করেছেন। মভ বা ডাস্টি পিংক শেডের শিফন কো-অর্ড আর সঙ্গে স্বচ্ছ, এমব্রয়ডারি করা শ্রাগে খুব গ্ল্যামারাস লাগছে তাঁকে।

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০২: ০০
বিজ্ঞাপন