৪৪ বছর বয়সেও আবেদন কাড়ছেন এই বোল্ড ফ্যাশনিস্তা
শেয়ার করুন
ফলো করুন

জীবনের নানা অধ্যায়ে নানা পরিচয় নিয়ে সামনে এসেছেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। তবে এখন তিনি শুধু অভিনয়ের জন্যই আলোচিত। ৪৪ বছরে পা রাখা এই গ্ল্যাম গার্লকে দর্শক দীর্ঘদিন ধরে মুগ্ধ করে আসছেন তাঁর মোহময় উপস্থিতি দিয়ে। ২০১১ সালে ‘বিগ বস’ দিয়ে শুরু হয়েছিল বলিউড–যাত্রা, আর ২০১২ সালে মুক্তি পাওয়া ‘জিসম ২’ তাঁকে আলাদাভাবে চিনিয়ে দেয়। অভিনেত্রী হিসেবেই নয়, সানি একজন দায়িত্বশীল মা, সচেতন উদ্যোক্তা, প্রাণিপ্রেমী এবং স্বীকৃত ফ্যাশন আইকন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা নতুন লুকটি আবারও প্রমাণ করল—স্টাইল, এলিগ্যান্স আর আত্মবিশ্বাসে বয়স কেবল একটি সংখ্যা।

১/৬
সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা সানি লিওনের নতুন লুক মুহূর্তেই ভক্তদের নজর কাড়েছে। ছবিতে নায়িকাকে দেখা যাচ্ছে চকলেট রঙের গাউনে। গাউনের এক্সট্রিম প্লাঞ্জিং নেকলাইন লুকে আরও আবেদন যোগ করেছে।
বিজ্ঞাপন
২/৬
কোমরের র‍্যাপ ফ্রন্ট ডিজাইন আর গ্যাদার্ড ডিটেইলিং আলাদা করে চোখে পড়ে। সত্যিই, সানি যা–ই পরেন, তাতেই ফুটে ওঠে তাঁর স্বতন্ত্র আবেদন।

৩/৬
 এই লুকে এলিগ্যান্স ও সাহসী গ্ল্যামার একসঙ্গে মিশে গেছে। হেয়ারস্টাইল রাখা হয়েছে স্লিক আপডো স্টাইলে, চুল পেছনের দিকে টান টান করে সেট করা হয়েছে। হালকা কার্লড টেক্সচার লুকটিকে ক্ল্যাসিক আর মডার্নের নিখুঁত ব্যালান্স দিয়েছে। গভীর প্লাঞ্জ নেকলাইনের সঙ্গে এই পরিমিত, এলিগ্যান্ট আপডো বেশ মানিয়ে গেছে।

৪/৬
মেকআপে রাখা হয়েছে সফট গ্ল্যাম টাচ। মিনিমাল স্মোকি আইলুকের সঙ্গে পিচি পিঙ্ক লিপগ্লস সানি লিওনের লুককে সম্পূর্ণ করেছে। ডায়মন্ডের লেয়ার্ড নেকলেস, ড্রপ ইয়াররিংস, আর হাতে স্টেটমেন্ট আংটি বেছে নিয়েছেন সুন্দরী।

৫/৬
ফ্যাশনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সম্প্রতি আলোচনায় এসেছেন সানি লিওন। ভ্যালেনটাইনস ডে সামনে রেখে তিনি স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে তাঁর দীর্ঘ দাম্পত্যের গল্প শেয়ার করেছেন। ১৪ বছরের বেশি সময় ধরে চলা এই সম্পর্কের মধ্যে ড্যানিয়েলের রোমান্টিক স্বভাব এখনো তাঁকে মুগ্ধ করে।

৬/৬
সানি জানিয়েছেন, ড্যানিয়েল নিয়মিতই ছোট ছোট রোমান্টিক চমক উপহার দেন। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্ক হয়তো আগের মতো ঝলমলে নয়, তবে তা আরও গভীর ও শান্ত হয়েছে। সানি বলেন, ‘আজকের রোমান্সের রূপ আলাদা হতে পারে, কিন্তু ভালোবাসার তীব্রতা একটুও কমেনি।’

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ০০
বিজ্ঞাপন