কোরসেট-শাড়ির জুটিতে টালি সুন্দরীর  নতুন চমক
শেয়ার করুন
ফলো করুন

স্ট্রাইপ শাড়ি, সঙ্গে কোরসেট ব্লাউজ

এই লুকের কেন্দ্রে একটি স্ট্রাইপ শাড়ি। কালোর ওপর কপার-গোল্ড জরির চিকন স্ট্রাইপ- সব মিলিয়ে শাড়িটিতে ফুটে উঠেছে রাজকীয়তার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। আঁচল জুড়ে চওড়া জরির পাড় এর সৌন্দর্য আরও বাড়িয়েছে যেন ।

তবে এই শাড়িটিকে আলাদা করে তুলেছে ব্লাউজের নির্বাচন। একটি সাধারণ শাড়িকেও যে সঠিক ব্লাউজের ছোঁয়ায় একেবারে ভিন্ন মাত্রা দেওয়া যায়, এই লুক যেন তারই উদাহরণ। চিরাচরিত কালো ব্লাউজের বদলে এখানে বেছে নেওয়া হয়েছে কালো স্ট্র্যাপলেস কোরসেট-স্টাইলের ব্লাউজ।

এর সুইটহার্ট নেকলাইন লুকে এনেছে বোল্ড আমেজ, আর পেছনের ক্রিসক্রস লেইস-আপ ডিজাইন যোগ করেছে বাড়তি আকর্ষণ। শাড়ি পরার ধরনেও রয়েছে ভিন্নতা। কাঁধ থেকে আঁচল ফেলে সেটি কোমরের কাছে সুন্দর ভাঁজে সাজানো হয়েছে, যা এই ট্রেন্ডি কোরসেটের  সঙ্গে বেশ মানানসই। উৎসবের সাজে শাড়িতে এমন আধুনিক আমেজ আনতে চাইলে শাড়ির সঙ্গে বেছে নেওয়া যেতে পারে ট্রেন্ডি কোনো ব্লাউজ। ড্রেপিংয়েও রাখা যেতে পারে খানিকটা ভিন্নতা।

বিজ্ঞাপন

সাজে রাজকীয় আভিজাত্য

গলায় সোনালি বেজে বসানো স্টোন-স্টাডেড চোকার, কানে ছোট স্টাড পরেছেন সুন্দরী । হাতে একাধিক  চুড়ি ও ব্রেসলেট আর আঙুলে শোভা বাড়িয়েছে আংটি। সাজেও ধরা পড়েছে গ্ল্যাম আমেজ। তবে শাড়ি ও ব্লাউজই যেহেতু এই লুকের মূল আকর্ষণ, তাই মেকআপে বাড়াবাড়ি করেননি অভিনেত্রী। বরং গ্লো ও কোমলতাকেই রাখা হয়েছে মূল ভাবনায়।

ডিউই ত্বক, গালে হালকা ব্লাশ ও হাইলাইটার, চোখে ঘন পাপড়ি ও আইলাইনার। ঠোঁটে নরম ন্যুড-গোলাপি লিপকালার। চুল টেনে বাঁধা স্লিক বান। সব মিলিয়ে সৌরসেনীর এই ফিউশন লুক হতে পারে পূজার লুকের অনুপ্রেরণা ।

বিজ্ঞাপন
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২: ২৪
বিজ্ঞাপন