
এথনিক পোশাকে বলিউড সুন্দরীদের একটু বেশিই সুন্দর লাগে। আর এই ঘরানার পোশাকের মধ্যে লেহেঙ্গার আবেদন একেবারে আলাদা। যেকোনো উৎসব, বিশেষ দিন বা অনুষ্ঠানে লেহেঙ্গার সাজ নজর কাড়ে সহজে। সম্প্রতি চোখধাঁধানো সব লেহেঙ্গার লুকে জাদু ছড়িয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ ও শানায়া কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের লুকগুলো নিয়ে চলছে জোর আলোচনা। একদিকে যেমন এখন লেহেঙ্গায় বলিউডে বোল্ড আর সংক্ষিপ্ত টপের ফ্যাশন ট্রেন্ডি, তেমনি একেবারে ঐতিহ্যবাহী জমকালো লেহেঙ্গাও চোখে পড়ছে তারকাদের পরনে। রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ ও শানায়া কাপুরের ইনস্টাগ্রাম থেকে পাওয়া গেছে এই চোখজুড়ানো লুকের ছবিগুলো।








