
এবার ঈদে নীরবে এল আর নীরবেই গেল একসময়ের জনপ্রিয় নায়িকা ববি হকের সিনেমা 'তছনছ'। তার ওপরে সহশিল্পী মুন্না খানের সঙ্গে জড়িয়ে নানা বিতর্কে বিব্রত হয়েছেন ইয়ামিন হক ববি। তবে সিনেমা না চললেও তিনি কিন্তু নজর কেড়ে চলেছেন আকর্ষণীয় সব লুকে। তাঁর শুরুটা হয়েছিল ২০১০ সালে 'খোঁজ দ্য সার্চ' সিনেমা দিয়ে। আলোচিত এই সিনেমায় ববির পর্দা উপস্থিতি বেশ নজর কেড়েছিল। এর পরে ২০১৩ সালে শাকিব খান আর বাপ্পী চৌধুরীর বিপরীতে সুপারহিট সিনেমায় অভিনয় করে লাইমলাইটে চলে আসেন ববি। সবার মাঝে একটু আলাদা করে নজর কাড়েন তিনি আকর্ষণীয় মুখশ্রী ও ফিগারে। এরপরে মেঘে মেঘে বেলা কেটে গিয়ে কিছুটা যেন অন্তরালে চলে গেলেন এই অভিনেত্রী। এখন আবার তাঁকে বেশ সক্রিয় দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে। ইন্সটাগ্রাম আর ফেসবুকে তাঁর আকর্ষণ ছড়ানো ছবিগুলোকে লাইক আর কমেন্টের জোয়ার দেখা যাচ্ছে। চলুন তবে সুন্দরী অভিনেত্রী ববির আকর্ষণীয় কিছু লুক দেখে আসি।










ছবি: ববির ইন্সটাগ্রাম