
জয়া আহসানকে ধরা দিয়েছেন মেইসন আমালি ব্র্যান্ডের বেগুনি বা পার্পল রঙের জাম্পস্যুটে।

ছবি প্রকাশের পরপরই তাঁর লুকের প্রশংসায় মন্তব্যের ঘর ভরে ওঠে। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার কারণেও নিয়মিত আলোচনায় থাকেন জয়া আহসান।


বিভিন্ন ফটোশুটে নানা ধরনের পোশাকে নিজেকে উপস্থাপন করেন তিনি। এবারের সাজেও ছিল আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন।
অভিনেত্রীর পরনে গ্লসি স্যাটিনের জাম্পস্যুট। এর অন্যতম আকর্ষণ একপাশের কাঁধে থাকা কাটআউট নকশাসহ ওয়ান-শোল্ডার অ্যাসিমেট্রিক নেকলাইন।


নিচের অংশে রয়েছে ফ্লেয়ার্ড ট্রাউজার্স। বেগুনি স্যাটিনের উজ্জ্বল টেক্সচার পুরো পোশাকটিতে যোগ করেছে আভিজাত্যের ছোঁয়া।
সঙ্গে মেকআপে ন্যুড ও গ্ল্যাম ধাঁচ বেছে নিয়েছেন জয়া। চোখে ছিল সফট স্মোকি টাচ, গালে হালকা ব্লাশ ও হাইলাইটার আর ঠোঁটে ন্যুড শেডের লিপকালার ।


চুল একপাশে সিঁথি করে সফট কার্লে ছেড়ে রেখেছেন তিনি। এতে কাঁধের কাটআউট নকশাটিও স্পষ্টভাবে ফুটে উঠেছে। জয়া পোশাকের সৌন্দর্য ফুটিয়ে তুলতে জুয়েলারি রেখেছেন মিনিমাল।

তাঁর কানে শোভা পাচ্ছে মেটালিক গোল্ডেন স্টেটমেন্ট স্টাড, সঙ্গে হাতে পরেছেন ব্রেসলেট ও আংটি। পার্পল জাম্পস্যুটের সঙ্গে এই জুয়েলারিগুলো তাঁর সাজে এনেছে নিখুঁত ফিনিশিং।
ছবি: ইন্সটাগ্রাম