
বয়স সদ্য ৪০ পার হলো তাঁর। মিষ্টি হাসি আর ঈর্ষণীয় ফিগারের এই অভিনেত্রী নিজের বয়স নিয়ে কোনো ধরনের লুকোছাপা করেন না। তবে শারীরিক বৈশিষ্ট্যের কারণে তাঁকে সদ্য কৈশোর পেরোনো তরুণীর মতোই লাগে দেখতে। ইনস্টাগ্রামে প্রায়ই নানা আকর্ষণীয় লুকে নিজের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন মনামী ঘোষ। বিভিন্ন অনুষ্ঠানেও নিরীক্ষাধর্মী আর বোল্ড লুকে আসেন তিনি। এবার তিনি আলাদাভাবে নজর কাড়ছেন উইন্টার ফ্যাশনে। টালিউড সুন্দরীর মনকাড়া বোল্ড লুকগুলো দেখে নিই চলুন।










