নানা ঢংয়ের শাড়ির লুকে অতুলনীয় মাধুরী দীক্ষিত
শেয়ার করুন
ফলো করুন

বলিউডের পর্দা কাঁপানো অভিনেত্রী মাধুরী দীক্ষিত। অনবদ্য নাচ,অভিনয়ের দক্ষতা আর তাঁর নয়নাভিরাম সৌন্দর্যে প্রজন্মের পর প্রজন্ম বুঁদ হয়েই চলেছে। বলিউডের ধক ধক গার্লখ্যাত গুণী এ অভিনেত্রীর রূপ আর ফ্যাশন সত্যিই কালোত্তীর্ণ। আর সম্প্রতি নানা ঢংয়ের শাড়ির লুকে তাঁকে দেখা যায় বিভিন্ন অনুষ্ঠান আর ফটোশুটে। ঐতিহ্যবাহী শাড়ি থেকে শুরু করে স্টাইলিশ ফিউশন শাড়িপ্রাণিত পোশাক- সব কিছুতেই তিনি অতুলনীয়। ইন্সটাগ্রাম থেকে পাওয়া মাধুরীর ছবিগুলোতে এমন সব শাড়ির লুকে দেখে নেই চলুন।

১/১০
বহুরঙা ঐতিহ্যবাহী আমেজের মিরর ওয়ার্ক করা কারুকার্যময় শাড়ির সঙ্গে ব্যাকলেস ব্লাউজে মোহনীয় মাধুরী

বিজ্ঞাপন
২/১০
জমকালো জারদৌসি কাজের পাড়ের শর্ষে হলুদ ফুলেল প্যাটার্নের শাড়ির সঙ্গে বাদামি শাল নিয়েছেন মাধুরী। হাতে সোনালি বটুয়া।

৩/১০
সিকুইন ও বার্বিকোর ট্রেন্ড- দুইটাই সার্থক হয়েছে এই গোলাপি-পার্পল শাড়ি আর সুইটহার্ট নেকলাইনের স্লিভলেস বেগুনি ব্লাউজে। পুরো শাড়িতে হলোগ্রাফিক আমেজ।

৪/১০
স্ট্রাকচার্ড এক্সটেনশন দেওয়া শাড়িপ্রাণিত গাউনটি অল ওভার সিকুইন বসানো কালো ফেব্রিকের। বাস্টিয়ার স্টাইল টপও একই ফেব্রিক দিয়ে তৈরি। সঙ্গে রয়েছে শিফনের কালো স্টোল।

৫/১০
মারাঠি আমেজের সাজে মাধুরী।পরেছেন ডুয়েল টোনের ট্র্যাডিশনাল সমুদ্র সবুজ শাড়ি। পাড়ে সোনালি রঙ।

৬/১০
ট্রেন্ডি পাউডার ব্লু শিয়ার ফেব্রিকের মনোক্রোম লুক বেছে নিয়েছেন মাধুরী এখানে। একই রঙ দিয়ে ফুল-পাতার এমব্রয়ডারি করা  শাড়িতে। বোট নেকের স্লিভলেস ম্যাচিং ব্লাউজ রয়েছে সঙ্গে।

৭/১০
মাধুরীর পরনে ম্যাচিং জ্যাকেটের লেয়ারিং রয়েছে হলুদ শিফনে জমকালো মিরর ওয়ার্কের ম্যাচিং শাড়ি ব্লাউজের ওপরে।

৮/১০
রয়্যাল ব্লু ফিউশন শাড়ির লুকে মাধুরী। টপ আর ড্রেপিং দুটোই দেখার মতো।

৯/১০
ফ্রিল দেওয়া অফ হোয়াইট প্রি ড্রেপড শাড়ির সঙ্গে মাধুরী পরেছেন চোলি স্টাইল ম্যাচিং ব্লাউজ।

১০/১০
সাদামাটা সাজে চিরাচরিত ড্রেপিং দিয়ে পরা তামারঙা সিকুইনের শাড়িতে অনন্যা মাধুরী

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ০৪: ৩৩
বিজ্ঞাপন