
শিশুশিল্পী হিসেবে সাহারা ওয়ান চ্যানেলের একটি ধারাবাহিক দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন নেহা আমনদীপ। দীর্ঘ বিরতির পর ২০১৬ সালে তিনি কলকাতার জি বাংলা টেলিভিশনের ‘স্ত্রী’ ধারাবাহিক দিয়ে পর্দায় ফেরেন এবং ২০২০ সাল পর্যন্ত টানা পর্দায় দেখা গেছে তাঁকে। পাঞ্জাবি হলেও বাংলার প্রতি নেহার টান অগাধ, আর তাই বিরতির পর টালিপাড়ায় আবার ফিরেছেন তিনি। এখন কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মেও। অন্তর্মুখী নেহা সামাজিক মাধ্যমে খুব একটা সক্রিয় না হলেও, ভক্তরা সব সময় অধীর আগ্রহে অপেক্ষা করেন—কবে তিনি তাঁর ফ্যাশনেবল লুকগুলো শেয়ার করবেন। সম্প্রতি নেহা তাঁর চেনা আবরণ ভেঙে কিছু বোল্ড আর স্টাইলিশ ছবি ফ্যাশনিস্তাদের সঙ্গে শেয়ার করেছেন। আকর্ষণীয় চোখ, চমৎকার অবয়ব এবং নিজস্ব আবেগময়তায় ভরা তাঁর সৌন্দর্য সত্যিই নজরকাড়া। চলুন, অভিনেত্রীর নানা আমেজের ছবিগুলো দেখে আসি।












ছবি: নেহার ফেসবুক