দুটি কন্ট্রাস্ট লুকে আবেদন ছড়াচ্ছেন টালিউডের বং ক্রাশ
শেয়ার করুন
ফলো করুন

সাম্প্রতিক ফটোশুটে দেবচন্দ্রিমাকে দেখা গেছে একেবারে দুই ভিন্ন মেজাজে। একটি লুকে তিনি হাজির হয়েছেন অলিভ-গ্রিন বডিকন মিডি ড্রেসে, অন্যটিতে নজর কেড়েছেন উজ্জ্বল কমলা রঙের প্রিন্টেড ড্রেসে। দুটি লুকই সামার ফ্রেন্ডলি ।

প্রথম লুকে অলিভ গ্রিন ডিপ নেক মারমেইড ড্রেসে দেবচন্দ্রিমা ফ্রেমে ধরা দিয়েছেন একেবারে এলিগ্যান্ট আর বোল্ড মুডে। পোশাকের ফিটেড সিলুয়েট আর মারমেইড কাট পুরো লুকে আলাদা মাত্রা দিয়েছে ।

লুকটিকে আরও স্টাইলিশ করে তুলেছে দেবচন্দ্রিমার অ্যাক্সেসরিজ চয়েস। কালো ফ্রেমের ওভারসাইজড চশমা শুধু ফ্যাশন স্টেটমেন্ট হিসেবেই নয়, বরং পুরো আউটফিটে যোগ করেছে একধরনের আরবান এনার্জি।

হাতে থাকা ট্রেন্ডি মিনি ব্যাগ লুকটিকে দিয়েছে কমপ্লিট ফিনিশিং টাচ।

বিজ্ঞাপন

অন্যদিকে দ্বিতীয় লুকে একেবারে বিপরীত আবহ। সবুজে ঘেরা প্রকৃতির মাঝে লাল-কমলা রঙের হল্টার-নেক ড্রেসে দেখা যাচ্ছে এই সুন্দরীকে।

সবুজ প্রকৃতির স্নিগ্ধ ক্যানভাসে ফ্লোরাল প্রিন্টের ব্যাকলেস পোশাকে দেবচন্দ্রিমা যেন এক মায়াবী বনপরী।

খোলা ঢেউখেলানো চুলে গোঁজা লাল জবা ফুল। যেন যাঁর রূপে মিশে আছে এক অদ্ভুত আদিম সৌন্দর্য। মেকআপও রাখা হয়েছে একদম সফট ও ন্যাচারাল, যা পুরো স্টাইলিংকে আরও সতেজ করে তুলেছে।

ফ্যাশনের ক্ষেত্রে ট্রেন্ড অনুসরণ করার পাশাপাশি নিজের ব্যক্তিত্বকে কীভাবে ফুটিয়ে তুলতে হয়, তার একটি সুন্দর উদাহরণ হয়ে উঠেছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। তাই তো অভিনয়ের পাশাপাশি তাঁর স্টাইল স্টেটমেন্টও নিয়মিত জায়গা করে নেয় ভক্তদের আলোচনায়।

ছবি: দেবচন্দ্রিমার ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০২: ০৪
বিজ্ঞাপন