বিয়ের আগে যেন শ্রী উঠেছে দুষ্টু কোকিলের, ৮ ছবিতে আকর্ষণ ছড়াচ্ছেন এই হবু কনে
শেয়ার করুন
ফলো করুন

দুষ্টু কোকিলখ্যাত টালিউড ডিভা মিমি চক্রবর্তীর বিয়ের কার্ড প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। বিভিন্ন সূত্র বলছে, আগামী ২৬ নভেম্বর সিদ্ধার্থ দত্তকে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। এর পর ডিসেম্বর মাসে কালিম্পংয়ে হবে বিয়ের উৎসব। এর আগে ২৫ ও ২৬ নভেম্বর কলকাতায় বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। ইতিমধ্যেই অতিথিদের নিমন্ত্রণ করতে শুরু করেছেন অভিনেত্রী। নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করা বিয়ের কার্ডে মিমির প্রিয় পোষ্যদের উপস্থিতি নজর কাড়লেও বিয়ে নিয়ে এখনও কিছু স্পষ্ট করে বলেননি মিমি। তবে আমাদের দেশে বলে, বিয়ের আগে হবু কনের যেন শ্রী ওঠে। আর সেই গ্লো-ই দেখা যাচ্ছে মিমির সাম্প্রতিক সব লুকে।

১/৮
কাতানের স্লিভলেস গাউন আর সোনার গয়নায় ঝলমল করছেন মিমি
কাতানের স্লিভলেস গাউন আর সোনার গয়নায় ঝলমল করছেন মিমি
বিজ্ঞাপন
২/৮
সরু সোনালি বর্ডারের গাঢ় সবুজ শাড়ি আর ম্যাচিং লেইস ব্লাউজে উচ্ছল মিমি
সরু সোনালি বর্ডারের গাঢ় সবুজ শাড়ি আর ম্যাচিং লেইস ব্লাউজে উচ্ছল মিমি
বিজ্ঞাপন
৩/৮
এখানে মিনিমাল গয়না ও সাজে দেখা দিয়েছেন তিনি সাদা স্ট্র্যাপলেস গাউনে
এখানে মিনিমাল গয়না ও সাজে দেখা দিয়েছেন তিনি সাদা স্ট্র্যাপলেস গাউনে
৪/৮
পিচরঙা লেহেঙ্গায় চার্ম ছড়াচ্ছেন এই হবু কনে
পিচরঙা লেহেঙ্গায় চার্ম ছড়াচ্ছেন এই হবু কনে
৫/৮
মিনা করা পাড়ের বেগুনি কাতান শাড়ির সঙ্গে মিমি পরেছেন স্টেটমেন্ট ব্লাউজ
মিনা করা পাড়ের বেগুনি কাতান শাড়ির সঙ্গে মিমি পরেছেন স্টেটমেন্ট ব্লাউজ
৬/৮
ওয়াইনরঙা শাড়ির সঙ্গে সীতাহারসহ জরোয়া সেট দেখা যাচ্ছে। সঙ্গে স্লিভলেস ব্লাউজ।
ওয়াইনরঙা শাড়ির সঙ্গে সীতাহারসহ জরোয়া সেট দেখা যাচ্ছে। সঙ্গে স্লিভলেস ব্লাউজ।
৭/৮
সোনালি সিকুইন ও চুমকির কাজ করা জ্যাকেট ও স্কার্টে মিমি
সোনালি সিকুইন ও চুমকির কাজ করা জ্যাকেট ও স্কার্টে মিমি
৮/৮
নেভি ব্লু ভেলভেট অফ দ্য শোল্ডার বডিসের সঙ্গে  একই রঙের জমিনে সোনালি জরীর বুননে কাতানের ঘের দেখা যাচ্ছে এই লুকে। সঙ্গে আছে সোনার গয়না
নেভি ব্লু ভেলভেট অফ দ্য শোল্ডার বডিসের সঙ্গে একই রঙের জমিনে সোনালি জরীর বুননে কাতানের ঘের দেখা যাচ্ছে এই লুকে। সঙ্গে আছে সোনার গয়না

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০২: ৩৮
বিজ্ঞাপন