
ছোট পর্দার পরিচিত মুখ অলিভিয়া মালাকার। নিজের অভিনয়দক্ষতায় তিনি টালিউড ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করেছেন। ছোটবেলা থেকেই নাচ ছিল তাঁর প্রথম ভালোবাসা। ক্লাস ফোর-ফাইভে পড়ার সময়ই নাচের সূত্রে পেয়েছিলেন অভিনয়ের প্রস্তাব। তবে ক্যামেরার সামনে আসার সিদ্ধান্ত নিতে অপেক্ষা করতে হয় উচ্চমাধ্যমিক পর্যন্ত। অভিনয়ের পাশাপাশি অলিভিয়া একজন দারুণ ফ্যাশনিস্তা। তাঁর স্টাইলিং ও লুক প্রায়ই নেট–দুনিয়ায় সাড়া ফেলে। চলুন, এই সুন্দরীর কিছু নির্বাচিত লুক দেখে আসি।













