
তারকাদের ভ্রমণকাহিনী এখন ইন্সটাগ্রামেই দেখা যায়। ক্যাপশনের গল্পে গল্পে আমরাও ঘুরে আসি তাঁদের সঙ্গে দেশ-বিদেশের আকর্ষণীয় সব পর্যটন স্পটে। সম্প্রতি অভিনেত্রী প্রিয়ন্তী ঊর্বী ঘুরে বেড়াচ্ছেন ইউরোপের দেশে দেশে। প্রতিটি দেশের দর্শনীয় স্থানগুলোতে তাঁকে দেখা যাচ্ছে নজরকাড়া সব লুকে। এদিকে মজার বিষয় হচ্ছে, লুকে নানা বৈচিত্র্য থাকলেও ঘুরে বেড়াতে নিজের প্রিয় একটি জিনসই বেছে নিয়েছেন তিনি এখানে। নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি পেরিয়ে অবশেষে কোন দেশে পৃথিবীর মাঝেই স্বর্গের সন্ধান পেলেন ঊর্বী?








ছবি: প্রিয়ন্তী ঊর্বীর ইন্সটাগ্রাম