সফট গার্ল যখন রক-চিক, কালো লেদারের গথিক আউটফিটে আবেদনময়ী কাপুর-কন্যা
শেয়ার করুন
ফলো করুন

বলিউডের এই স্বল্পভাষী ফ্যাশনিস্তা কাপুর-কন্যাকে সফট গার্ল ইমেজেই বেশি চিনি আমরা। তবে এবার চেনা ছক ভেঙে একটু ডার্ক আর বোল্ড মেজাজে রক-চিক লুকে ধরা দিলেন শানায়া কাপুর। সাম্প্রতিক ছবিগুলোতে দেখা যাচ্ছে, শানায়ার পরনে করসেট স্টাইলের স্ট্র্যাপলেস ক্রপ টপ। ভেতরে সাদা ব্রালেটের উপস্থিতিও লুকটিকে দিয়েছে আলাদা মাত্রা। তবে টপটিতে আরও আকর্ষণ বাড়িয়েছে এর ওপরের বর্ডারে বেল্টের আদলে চওড়া স্ট্র্যাপ।

 আকর্ষণ বাড়িয়েছে এর ওপরের বর্ডারে বেল্টের আদলে চওড়া স্ট্র্যাপ
আকর্ষণ বাড়িয়েছে এর ওপরের বর্ডারে বেল্টের আদলে চওড়া স্ট্র্যাপ
শানায়া বটমে পরেছেন কালো লেদারের ম্যাচিং মারমেইড কাট স্কার্ট
শানায়া বটমে পরেছেন কালো লেদারের ম্যাচিং মারমেইড কাট স্কার্ট

বেল্টের বড় এমবেলিশমেন্টের বাকল পোশাকটিতে যোগ করেছে ভিন্টেজ ছোঁয়া। শানায়া বটমে পরেছেন কালো লেদারের ম্যাচিং মারমেইড কাট স্কার্ট। স্কার্টের সঙ্গেও জুটি হয়েছে একই নকশার বেল্ট। স্কার্টের নিচে উঁকি দিচ্ছে সাদা লেস, যা কালো পোশাকের একঘেয়েমি ভেঙে তৈরি করেছে দারুণ বৈপরীত্য। কালোর মধ্যে সাদার এই সংযোজন পুরো সাজে এনেছে নান্দনিক ভারসাম্য।

বিজ্ঞাপন

এই পোশাকের সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন জিমি চুর কালো পয়েন্টেড-টো পাম্পস। পোশাকের আমেজকে গুরুত্ব দিতে আনুষঙ্গিক সাজে বাড়তি কিছু যোগ করেননি শানায়া।

এই পোশাকের সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন জিমি চুর কালো পয়েন্টেড-টো পাম্পস
এই পোশাকের সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন জিমি চুর কালো পয়েন্টেড-টো পাম্পস
খোলা চুলে রেখেছেন মেসি ভাব, আর ফেসে করেছেন ন্যুড মেকআপ
খোলা চুলে রেখেছেন মেসি ভাব, আর ফেসে করেছেন ন্যুড মেকআপ

খোলা চুলে রেখেছেন মেসি ভাব, আর ফেসে করেছেন ন্যুড মেকআপ। কালো লেদারের ইন্টেন্স লুক, সাদা লেসের কালার ব্লকিং টাচ আর গথিক স্টাইল, সব মিলিয়ে শানায়ার এই লুকে তৈরি হয়েছে আলাদা এক আবেদন।

বিজ্ঞাপন

লেদারের পোশাক এখন তারকাদের ফ্যাশনে বেশ পরিচিত। তবে শানায়ার এই সাজে শুধু লেদারের পোশাক পরার বিষয়টিই নয়; বরং সেটিকে কীভাবে ভিন্ন আবহে উপস্থাপন করা যায়, সেটিই বেশি নজর কেড়েছে।

গথিক ভাইবের সঙ্গে রক-চিক স্টাইলের মিশেলে চেনা কালো লেদারকেই যেন নতুন করে তুলে ধরেছেন তিনি
গথিক ভাইবের সঙ্গে রক-চিক স্টাইলের মিশেলে চেনা কালো লেদারকেই যেন নতুন করে তুলে ধরেছেন তিনি
পোশাকের সঙ্গে নিজের মতো করে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন শানায়া
পোশাকের সঙ্গে নিজের মতো করে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন শানায়া

গথিক ভাইবের সঙ্গে রক-চিক স্টাইলের মিশেলে চেনা কালো লেদারকেই যেন নতুন করে তুলে ধরেছেন তিনি। জেন-জি তারকা হিসেবে শানায়া বরাবরই সমকালীন পোশাকের সঙ্গে নিজের মতো করে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন। এবারও এর ব্যতিক্রম হয়নি।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৪: ১৯
বিজ্ঞাপন