
বহু প্রতিভার অধিকারী এই ফ্যাশনিস্তা অভিনেত্রী, মডেল, সঙ্গীতশিল্পী ও নৃত্যশিল্পী। তবু বলিউড সুপারস্টারের প্রেমিকা হয়ে লাইমলাইটে আসার পর থেকে শুধুই ব্যাকল্যাশের শিকার তিনি। জন্মসূত্রে শিখ বাবা ও কাশ্মীরি মুসলিম মায়ের মেয়ে সাবা আজাদ। বলিউড ডেব্যু করেছেন ২০০৮ সালে। সিনেমা ছাড়াও শর্টফিল্ম ও ওয়েবসিরিজে অভিনয় করেছেন তিনি। বহুদিন ধরে পেশাগত জীবনে করছেন সঙ্গীতচর্চা। ওড়িশি ও অন্যান্য নৃত্যকলায় প্রশিক্ষিত সাবা। এদিকে বেশ কিছুদিন ধরে মডেল হিসেবেও নিজের আলাদা অবস্থান গড়েছেন। তারপরেও বলিউড সুপারস্টার হৃত্বিক রোশানের সঙ্গে প্রেমে জড়ানোর পর থেকেই সবসময় ট্রল ও ব্যাকল্যাশের শিকার হন তিনি সব জায়গায়। আসলে প্রথাগত সুন্দরী নন তিনি। তাঁর মাঝে পাশ্চাত্য ধরনের একহারা ভাব আছে। চলেনও নিজের জীবনদর্শনে। তাই হয়তো সবাই মেলাতে পারেন না সাবাকে টিপিক্যাল বলিউড সুন্দরী হিসেবে। তবে প্রেমিক হৃত্বিক সবসময় তাঁকে সাপোর্ট করেন। আর আত্মবিশ্বাসী সাবাও নিজের মতো করে এগিয়ে চলেছেন সব ক্ষেত্রে। চলুন আমরা এই আনকনভেনশনাল ফ্যাশনিস্তার কিছু লুক দেখে আসি ইন্সটাগ্রাম থেকে।










ছবি: সাবা আজাদের ইন্সটাগ্রাম