
এ সময়ের সবচেয়ে আলোচিত ও সমালোচিত বলিউড মুভি 'এনিম্যাল'-এ পার্শ্ব চরিত্রে অভিনয় করে তৃপ্তি দিমরি এখন একেবারে লাইমলাইটে। ছবির মূল নায়িকা রাশমিকা মান্দানাকে ছাপিয়ে তাঁর প্রতি বেশি মজেছেন দর্শকদের। এই ছবির নায়ক বলিউডের সবেচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন রণবীর কাপুর। আর তাঁর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের কিছু সমালোচিত দিকের জন্যও ট্রেন্ডে রয়েছেন তৃপ্তি। এদিকে এনিম্যাল মুভিতে তৃপ্তি ও রণবীরকে দেখার পর থেকে এই নতুন নায়িকা যেন সকলের বলিউড ক্রাশে পরিণত হয়েছেন, যা আগে রাশমিকা মান্দানার ক্ষেত্রে বলা হচ্ছিল। অবশ্য এর আগেও লায়লামজনু, বুলবুল আর ক্বালা মুভিতে দেখা গেছে বলিউডের সম্ভাবনাময়ী অভিনেত্রী তৃপ্তি দিমরি কে। ২০১৭ সালে কমেডি মুভি পোস্টার বয়েজ দিয়ে রূপালি পর্দায় অভিষেক হয়েছে বলিউড সুন্দরী তৃপ্তির। আবেদনময় শারীরিক সৌন্দর্য আর স্নিগ্ধ মুখশ্রীর জন্যই এত আকর্ষণ তৃপ্তির মাঝে। আর চোখ কপালে তোলার মতো ঘটনা হচ্ছে, এনিম্যাল মুভি মুক্তি পাওয়ার পরে তৃপ্তি দিমরির ইন্সটাগ্রামে অনুসারীর সংখ্যা বেড়েছে ৩২০ শতাংশ। চলুন তৃপ্তির ইন্সটাগ্রামে ঘুরে দেখে আসা যাক ২০২৩ সালে সবচেয়ে আলোচিত এই বলিউড অভিনেত্রীর একই সঙ্গে চোখ ধাঁধানো আর মন জুড়ানো সব লুক।














