
সিটাডেল–এর এই আয়োজনে প্রিয়াঙ্কার লুক ছিল একই সঙ্গে সংযত, সেনসুয়াল এবং আধুনিক। এক কথায়, এফোর্টলেস সফেস্টিকেশন।
প্রিয়াঙ্কার এই লুকের কেন্দ্রবিন্দু ছিল একটি কালো শিয়ার টপস। যা টার্টলনেক, ফুল-স্লিভ এবং ফিগার-হাগিং সিলুয়েট। স্বচ্ছ কাপড়ের ভেতরে লেয়ার করা ছিল একটি ব্ল্যাক বুস্টিয়ার টপ, যার সুইটহার্ট নেকলাইন পুরো লুকটিকে দিয়েছে এক সূক্ষ্ম সেনসুয়ালিটি।
এই শিয়ার ডিটেইলিং শুধু ট্রেন্ড নয়, বরং এখনকার ফ্যাশনে “রিভেইলিং উইথআউট ওভারডুইং”–এই ধারণারই প্রতিফলন। শিয়ার টপসের সঙ্গে তিনি বেছে নিয়েছিলেন একটি লেস-এমব্রয়ডার্ড স্কার্ট —যার প্রতিটি ডিটেইলে ছিল সূক্ষ্ম কারুকাজ। ফ্লোর-লেংথ এই স্কার্টে ছিল ফ্লোরাল মোটিফ, সিকুইন এমবেলিশমেন্ট, ক্রিস-ক্রস এমব্রয়ডারি, আর একটি ক্লাসিক মারমেইড কাট।

শিয়ার সিলুয়েটের নিচে মাইক্রো-মিনি শর্টস। যা লুকটিকে করে তুলেছে আধুনিক, আরামদায়ক এবং আত্মবিশ্বাসী। এই লুকের সবচেয়ে বড় শক্তি ছিল এর মিনিমাল স্টাইলিং। প্রিয়াঙ্কা অ্যাকসেসরিজ রেখেছেন খুবই কম। একটি ব্ল্যাক লেদার বেল্ট, ডেলিকেট ডায়মন্ড ইয়াররিংস, ককটেল রিংস, ক্লাসিক ব্ল্যাক পাম্পস, আর একটি গোল্ড ব্রেসলেট।
চুলে ছিল স্লিক, সাইড-পার্টেড বান। যা পুরো লুকটিকে দিয়েছে ক্লিন ও পলিশড ফিনিশ। মেকআপে ছিল ন্যাচারাল গ্ল্যাম। ফেদার্ড ব্রাউ, ক্যারামেল লিপ, সফট কনট্যুর আর হালকা ব্লাশ।

ব্যক্তিগত জীবনেও প্রিয়াঙ্কা সমানভাবে আলোচনায়। নিক জোনাস–এর সঙ্গে তার সম্পর্ক ও পরিবার, বিশেষ করে কন্যা মালতি মেরিকে নিয়ে তার শেয়ার করা ছোট ছোট মুহূর্ত ভক্তদের কাছে সবসময়ই বিশেষ।
প্রিয়াঙ্কা চোপড়ার এই লুক শুধু একটি আউটফিট নয়। এটি একটি বার্তা। ফ্যাশন মানে সবসময় চোখে পড়া নয়, বরং কীভাবে নিজেকে উপস্থাপন করছেন, সেটাই আসল। আর সেই জায়গায় দাঁড়িয়ে শিয়ার, মিনিমাল আর নিখুঁত স্টাইলিংয়ে তিনি আবারও প্রমাণ করলেন, সত্যিকারের স্টাইল কখনো জোর করে নয়, এটি স্বাভাবিকভাবেই নজর কাড়ে।