কেমন হলো টালিউড ডিভাদের বৈশাখের সাজ
শেয়ার করুন
ফলো করুন

বাংলা নববর্ষে টালিউড তারকারা সেজে উঠেছেন নবরূপে। কারও পছন্দে চিরায়ত লাল-সাদা শাড়ির ঐতিহ্য, আবার কেউ আধুনিক ড্রেসে এনেছেন ভিন্নতার ছোঁয়া। সঙ্গে সাজের সমন্বয়ে তাঁরা হয়ে উঠেছেন মোহময়ী। চলুন, দেখে আসি টালি সুন্দরীদের বৈশাখের লুক।

১/৮
লাল পাড়ের সাদা শাড়িতে যেন বৈশাখের চিরচেনা সৌন্দর্যকে নতুন করে প্রাণ দিলেন উষসী রায়। শাড়ির সাদা জমিন জুড়ে লাল কলকা মোটিফ।

২/৮
 হাতে সোনার বালা, কানে ঝুমকা, চোখে আইলাইনার  আর কপালে টকটকে লাল টিপ, সব মিলিয়ে একদম বাঙালি সাজেই ধরা দিয়েছেন অভিনেত্রী

বিজ্ঞাপন
৩/৮
লালের মায়ায় নিজেকে রাঙিয়েছেন রাইমা সেন। সোনালি ফুলেল পাড়ের লাল শাড়ির সঙ্গে গ্লাস স্লিভ ব্লাউজ জুটি হয়েছে । চোখে গাঢ় কাজল আর কপালের টিপে ধরা পড়েছে বাঙালি সাজের চিরন্তন আবেদন।চুলগুলো সফট কার্ল করে ছেঁড়ে রাখা। সঙ্গে সোনার গয়নায় যোগ হয়েছে আভিজাত্যের ছোঁয়া।  

৪/৮
ছোট পর্দার অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়ও বৈশাখ উদ্‌যাপনে বেছে নিয়েছেন চিরন্তন লাল-সাদা রং। ফুলেল মোটিফের ডিপনেক ব্লাউজের সঙ্গে লাল শাড়িটি তিনি পরেছেন আটপৌরে স্টাইলে।  

৫/৮
সোনার অলংকারে সাজটি পেয়েছে ঐতিহ্যবাহী আভিজাত্য। কপালে ছোট্ট লাল টিপ, আইলাইনার আর ন্যুড মেকআপে সাজ পরিপূর্ণ হয়েছে তাঁর

৬/৮
বৈশাখের ফটোশ্যুটে অংশ নিয়েছেন অঙ্গনা রায় । এই লুকে পরেছেন বাংলার ঐতিহ্যবাহী কাঁথা স্টিচের ওয়ান শোল্ডার ড্রেস

৭/৮
এই লুকে ধরা দিয়েছেন সাদা-লাল  হল্টারনেক গাউনে

৮/৮
ফুলেল ফিউশন ড্রেস আর রাউন্ড স্টেটমেন্ট দুলের লুকে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ঐশ্বর্য সেন

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৯: ৩৪
বিজ্ঞাপন