
ফ্যাশনের ট্রেন্ড আসে, আবার হারিয়েও যায়। কিন্তু কিছু ডিজাইন কখনো পুরোনো হয় না। বাংলাদেশের অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সাম্প্রতিক এই লুকে সেই চিরন্তন পোলকা ডটই ফিরে এসেছে নতুন আভিজাত্য আর সফট রোমান্টিক আবহ নিয়ে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আবারও প্রমাণ করলেন, স্টাইল মানেই সব সময় জাঁকজমক নয়। কখনও কখনও একটি ক্লাসিক নকশা, পরিমিত সাজ আর স্বতঃস্ফূর্ত হাসিই একটি লুককে স্মরণীয় করে তুলতে পারে।















