খেলনা উট হাতে স্টাইলিশ মডেস্টওয়্যারে ঘুরে বেড়াচ্ছেন, অ্যারাবিয়ান মান্দি খাচ্ছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী
শেয়ার করুন
ফলো করুন

সম্প্রতি উমরাহ করতে সৌদি আরবে গিয়েছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। নিজের ইন্সটাগ্রামে এ নিয়ে একটি রিল শেয়ার করে বলেছেন, এটি তাঁর জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত।

এরপর ইন্সটাগ্রামেই দিয়েছেন মডেস্টওয়্যারে নিজের চোখজুড়ানো সুন্দর সব ছবি। ভক্তদের প্রশংসা পাচ্ছেন তিনি এই অন্যরকম লুকে।

ভক্তদের প্রশংসা পাচ্ছেন তিনি এই অন্যরকম লুকে
ভক্তদের প্রশংসা পাচ্ছেন তিনি এই অন্যরকম লুকে

দেখা যাচ্ছে, খেলনা উট হাতে স্টাইলিশ মডেস্টওয়্যারে ঘুরে বেড়াচ্ছেন কেয়া আরব দেশের পথে পথে। কখনও মসজিদের ব্যাকগ্রাউন্ডে আবার কখনও ভেতরে গিয়ে ছবি তুলেছেন।

বিজ্ঞাপন

এখানে পায়েল পরেছেন এক স্টাইলিশ মভ আবায়া। বর্ডারে ক্রিম ও গোলাপি এমব্রয়ডারি। সঙ্গে ম্যাচিং স্কার্ফ।

পায়েল পরেছেন এক স্টাইলিশ মভ আবায়া
পায়েল পরেছেন এক স্টাইলিশ মভ আবায়া
সবচেয়ে বেশি নজর কাড়ছে একটি প্লাশি খেলনা উট
সবচেয়ে বেশি নজর কাড়ছে একটি প্লাশি খেলনা উট

পায়ে সাদা স্যান্ডেল। আর সবচেয়ে বেশি নজর কাড়ছে একটি প্লাশি। খেলনা উটটিকে হাতে নিয়েই তিনি সব জায়গায় যাচ্ছেন।  

বিজ্ঞাপন

যেকোনও দেশে ভ্রমণ করতে গেলে সেখানকার খাবারের স্বাদ না নিলে হয় না। আর আরব খাবারের মাঝে আমাদের দেশে এখন খুব জনপ্রিয় খাবসা ও মান্দি। তবে সঠিক রেসিপি ও অথেনটিক স্বাদ পেতে চাইলে খোদ আরব দেশেই যেতে হবে।

রিলে দেখা যাচ্ছে, অ্যারাবিয়ান মান্দি খাচ্ছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী
রিলে দেখা যাচ্ছে, অ্যারাবিয়ান মান্দি খাচ্ছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী

ইন্সটাগ্রামে শেয়ার করা রিলে দেখা যাচ্ছে, অ্যারাবিয়ান মান্দি খাচ্ছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী। সঙ্গে সেই প্লাশি খেলনা উট। সব মিলিয়ে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন কেয়া সৌদি আরবে।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৭: ০৯
বিজ্ঞাপন