
নীলের ক্ল্যাসিক আবেদন ছড়াচ্ছেন পার্নো। পরেছেন ছোট ছোট ফ্লোরাল মোটিফের গাঢ় নীল প্রিন্টেড শাড়ি। বর্ডারে সিকুইন বসানো মিনিমাল কাজ।

নীল রং তাঁর স্কিন টোনের সঙ্গে দারুণভাবে মিশে গিয়ে লুকটিকে করেছে আরও প্রাণবন্ত। সঙ্গে মানানসই স্লিভলেস ব্লাউজ বেছে নিয়েছেন অভিনেত্রী।

পার্নো এমন জুয়েলারি পরেন, যা মিনিমাল হলেও নজরকাড়া। পরিমিত সাজ পছন্দ তাঁর। কানে ঝুলন্ত স্টেটমেন্ট দুল আর হাতে সবুজ পাথরের ব্রেসলেট—এ দুটি অ্যাকসেসরিজই পুরো লুককে সম্পূর্ণ করেছে।
মাঝসিঁথি করে খুলে রাখা তাঁর চুল। আর মেকআপে সাবলীল গ্লো। ওয়ার্ম ব্রাউন আইশ্যাডো আর মাসকারায় সাজিয়েছেন চোখ।

গালে হালকা ব্লাশ আর ন্যুড পিঙ্ক লিপস্টিক পুরো লুককে রেখেছে সফট ও এলিগ্যান্ট। মেকআপ একেবারেই তাঁর পোশাককে ছাপিয়ে যায়নি, সেদিকটাও খেয়াল রেখেছেন সুন্দরী।

পার্নোর পুরো লুকে আধুনিকতার ছোঁয়া প্রকাশ পেয়েছে। শাড়ি, পরিমিত সাজ ও ন্যাচারাল স্টাইলিং—সব মিলিয়ে পার্নোর তুলনা শুধুই পার্নো।
ছবি: ইন্সটাগ্রাম