মেট গালায় এসে চার হাত এক করলেন কে-পপ তারকা লিসা
শেয়ার করুন
ফলো করুন

কে-পপ তারকা লিসা তাঁর গান, পারফরম্যান্স ও অভিনয়ের মতোই ফ্যাশনেও বরাবরই সাহসী । তবে ২০২৬ সালের মেট গালায় তাঁর উপস্থিতি যেন সেই সাহসিকতাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

এবারের থিম ‘কস্টিউম আর্ট’,আর সেই ভাবনাকে ধারণ করে তিনি হাজির হন ঝলমলে, প্রায় শিয়ার সাদা গাউনে । লাইভস্ট্রিমে লা লা অ্যান্থনির সঙ্গে কথা বলতে গিয়ে লিসা বলেন, “আমি খুশি যে নিজেকে একটি আর্ট ফর্মে উপস্থাপন করতে পারছি।”

এই অনন্য আউটফিটটির ডিজাইনার হংকংয়ের খ্যাতনামা রবার্ট উন। লিসা গত পাঁচ বছর ধরে উনের ডিজাইন পরলেও, আশ্চর্যজনকভাবে এই প্রথম মেট গালার রাতেই তাঁদের সরাসরি দেখা হয়। এই  বিশেষ সাক্ষাৎ যেন আরও বিশেষ করে তোলে লিসার এই উপস্থিতিকে।

বিজ্ঞাপন

গাউনটিতে ফুটে উঠেছে নিখুঁত কারুকাজ-। প্রায় ৬৭ হাজার ক্রিস্টাল দিয়ে সাজানো এই কাস্টম পোশাক আলোতে ঝলমল করে যেন এক স্বপ্নময় আবহ তৈরি করছিল। তবে লুকটির সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল এর ভাস্কর্যধর্মী উপস্থাপন।

ডিজাইনার রবার্ট উন এই পোশাকের অনুপ্রেরণা নিয়েছেন লিসার নিজের শরীর থেকেই।  লুকটির সবচেয়ে চোখে পড়ার মতো অংশ থ্রিডি প্রিন্টেড দুটি আর্ম, যা ভেইলকে ধরে রেখেছে ।

এই হাতগুলো তৈরি করা হয়েছে লিসার নিজের হাতের আদলে, থ্রিডি স্ক্যান প্রযুক্তির মাধ্যমে। শুধু তাই নয়, হাতের এই ভঙ্গিমায় রয়েছে ঐতিহ্যবাহী থাই নৃত্যের ছোঁয়াও।

২০২৬ সালের মেট গালার ড্রেস কোড ফ্যাশন ইজ আর্ট’—যেখানে পোশাককে কেবল ফ্যাশন নয়, বরং পরিধানযোগ্য শিল্প হিসেবে দেখার আহ্বান জানানো হয়। লিসার এই উপস্থিতি সেই ভাবনাকেই জীবন্ত করে তুলেছে। তাঁর লুক যেন প্রমাণ করে, ফ্যাশন কেবল বাহ্যিক সৌন্দর্যের প্রকাশ নয়; এটি হতে পারে আত্মপ্রকাশের এক শৈল্পিক মাধ্যমও।

সূত্র: ভোগ, এল, কসমোপলিটন

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৪: ৪৪
বিজ্ঞাপন