হল্টারনেক লুকে টয়ার ভ্যাকেশন গ্ল্যাম
শেয়ার করুন
ফলো করুন

থাইল্যান্ডের ফুকেট ওল্ড টাউনের ব্যাকড্রপে অভিনেত্রী টয়া ধরা দিয়েছেন একেবারে স্টাইলিশ ভ্যাকেশন মুডে।

তার এই লুক তৈরি করেছে এক ধরনের বোহো-চিক ভাইব, যা ট্রাভেল ফ্যাশনের সঙ্গে দারুণভাবে মানিয়ে যায়। টয়া পরেছেন একটি অলওভার প্রিন্ট ক্রিস-ক্রস হল্টার নেক ড্রেস।

হালকা ট্যান বা বাদামী শেডের বেসের ওপর কালো অ্যাবস্ট্রাক্ট অ্যানিমেল প্রিন্ট পুরো পোশাকটিকে ভিন্ন মাত্রা দিয়েছে । ট্রাইবাল অনুপ্রাণিত মোটিফ এবং জ্যামিতিক ক্রিস-ক্রস হল্টার নেকলাইন মিলে তৈরি হয়েছে বোহেমিয়ান আবহ ।

বিজ্ঞাপন

মিনিমাল কিন্তু খুবই পরিপাটি সাজে ধরা দিয়েছেন সুন্দরী। ম্যাট ফিনিশ মেকআপের সঙ্গে স্মোকি আই, গালে হালকা ব্লাশ এবং ঠোঁটে ডিপ মেরুন লিপস্টিক—যা পুরো লুকে এক ধরনের সফট কনট্রাস্ট তৈরি করেছে।

চুল খোলা রাখা হয়েছে ন্যাচারাল লেয়ার কাটে। অ্যাক্সেসরিজে মিনিমাল হলেও রয়েছে স্টেটমেন্ট টাচ। সঙ্গী হয়েছে খুব সুন্দর রোপ স্ট্র্যাপ বাকেট ব্যাগ। কানে ছোট স্টাড ইয়াররিং এবং হাতে বোল্ড গোল্ডেন স্টেটমেন্ট ব্যাঙ্গেল—এই মেটালিক টাচ পুরো সফট লুকের মধ্যে এনেছে একটি গ্ল্যামারাস ব্যালেন্স।

সব মিলিয়ে টয়ার এই ভ্যাকেশন লুক শুধু একটি ফ্যাশন স্টেটমেন্ট নয়, বরং একটি ট্রাভেল-রেডি আউটফিট আইডিয়াও। বিদেশ ভ্রমণে  এমন লুক হতে পারে অনুপ্রেরণা।

ছবি: টয়ার ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০২: ০০
বিজ্ঞাপন