ওয়ান শোল্ডার কাতান গাউনের আকর্ষণীয় লুকে নাচের মেয়ে হৃদি
শেয়ার করুন
ফলো করুন

হৃদি শেখ বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী ও ইনফ্লুয়েন্সার। শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক খ্যাতি পাওয়া এ তারকার ভক্ত রয়েছেন সারা বিশ্বে। রূপে–গুণে অনন্যা নাচের মেয়ে হৃদিকে আলাদাভাবে চেনা যায় তাঁর চোখধাঁধানো ফ্যাশন–সেন্স দিয়েও। সম্প্রতি সুপরিচিত ডিজাইনার সাফিয়া সাথীর বানানো ঝলমলে কাতান গাউনে যেন রীতিমতো জাদু ছড়িয়েছেন তিনি।

১/৮
লাল সোনালি গাউনটিতে হৃদির ঝলমলে উপস্থিতি চোখে পড়ার মতো।

বিজ্ঞাপন
২/৮
দেশি ডিজাইনার সাফিয়া সাথীর বানানো এই চোখধাঁধানো গাউনটির ম্যাটেরিয়াল হচ্ছে  ঐতিহ্যবাহী বাংলাদেশি বিয়ের কাতান শাড়ি। যেখানে ফুটে উঠেছে নিখুঁত বুননের ঝলমলে সোনালি জরির ফুলেল কারুকাজ।

৩/৮
গাউনটির আসল আবেদন এর নিখুঁত ফিটিংয়ে, যা চোখ বন্ধ করেই মানিয়ে গেছে তাঁর চমৎকার ফিগারে।

৪/৮
ওয়ান শোল্ডার গাউনটির পাফড ফুলস্লিভ যেন পুরো লুকটিতে রাজকীয় ঔজ্জ্বল্য যোগ করেছে। আর র‍্যাপ প্যাটার্নে আছে কাতানের জমকালো পাড়ের সৃজনশীল ব্যবহারও।

৫/৮
আবেদনময় থাই স্লিটের সঙ্গে আঁচলকে লম্বা ট্রেনের মতো করে স্টিচ করা হয়েছে, যা লুকে নাটকীয়তা যোগ করেছে।

৬/৮
পোশাকের সঙ্গে গয়নার নির্বাচন মিনিমাল হলেও তাতে ফুটে উঠেছে এলিগ্যান্স। নজর কাড়ছে কানের সোনালি ঝুমকা, নাকফুল, এক হাতের চুড়ি আর আংটি।

৭/৮
স্টাইলিশ হৃদি শেখ এই জমকালো পোশাকের সঙ্গে মিলিয়ে বেছে নিয়েছেন রুশ নি হাই হিল বুট। হাতে নেওয়া সোনালি ব্যাগটাও বেশ সুন্দর।

৮/৮
হৃদির মেকআপও বেশ আকর্ষণ ছড়াচ্ছে পোশাকের সঙ্গে। আইলাইনার দেওয়া চোখ, গ্লসি লিপস, ব্লাশঅনে সেজেছেন তিনি। হেয়ারস্টাইলে ভরসা রেখেছেন উঁচু করে বাঁধা খোঁপায়।

ছবি: হৃদি শেখের ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২: ৩৮
বিজ্ঞাপন