মেহজাবীনের জন্মদিনে আইভরি শাড়ির সাজ
শেয়ার করুন
ফলো করুন

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয়দক্ষতা আর সুন্দর মুখশ্রীর বদৌলতে সবার প্রিয় তিনি। প্রায় সময়েই বিভিন্ন জটিল নন গ্ল্যামারাস চরিত্রে নিজেকে ঢেলে সাজান তিনি। সম্প্রতি জানা যাচ্ছে বড় পর্দায় তাঁর অভিষেকের কথা। সব মিলিয়ে বৃহস্পতি তুঙ্গেই মেহজাবীনের। এর মাঝে আজ ২০ এপ্রিলের এই উষ্ণ দিনে অভিনেত্রীর জন্মদিন গেল। আর শত ব্যস্ততার মাঝেও মেহজাবীন তাঁর ভক্ত ও অনুসারীদের সঙ্গে নিজের জন্মদিনের লুক শেয়ার করে নিতে ভোলেননি।

বিজ্ঞাপন

কয়টি বসন্ত পেরোলেন তিনি, সে কথা সরাসরি না জানা গেলেও ভক্তরা মেহজাবীনের জন্মদিনের সাজপোশাক দেখে মুগ্ধ।

সুন্দরী এই মিষ্টি হাসির অভিনেত্রী পরেছেন আইভরি রঙের শাড়ি। এই গরমে চোখের আরাম দিচ্ছে মেহজাবীনের হালকা সিকুইন আর ফো পার্লের কাজ করা শাড়িটি। সঙ্গে রয়েছে ম্যাচিং ব্লাউজ। ব্লাউজের ব্যাকে পার্লের লেস ডিটেইলিং নজর কাড়ছে।

বিজ্ঞাপন

সাজ একদম হালকা রেখেছেন মেহজাবীন। এমনিতেও খুব চড়া মেকআপ করেন না এই অভিনেত্রী। সফট গ্ল্যাম ফিনিশের মেক ওভারে ব্রিক রেডের হালকা শেডের লিপ কালার। চোখের লেন্স, ঘন মাসকারা আর হালকা কাজলে এসেছে পরিমিত নাটকীয় আমেজ।

কানে বড় পার্লের টপ পরেছেন মেহজাবীন। সফট কার্লস হেয়ারস্টাইলে চুল ছেড়ে রেখেছেন তিনি। সব মিলিয়ে জন্মদিনে আইভরি লুকে স্নিগ্ধতা ছড়িয়েছেন মেহজাবীন।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ১৫: ৫৩
বিজ্ঞাপন