মেট গালা ২০২৫: দেখুন চোখধাঁধানো তারকাদের সাদা-কালো ফ্যাশন দ্বৈরথ
শেয়ার করুন
ফলো করুন

থিমের প্রতি বিশ্বস্ত থেকে এবার মেট গালায় তারকারা অনেকেই নিজেদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে একেবারে অন্যরকম লুকে দেখা দিয়েছেন। অনেকে আবার সেফ গেমও খেলেছেন এই ফ্যাশনের ময়দানে। তবে সাদা ও কালোর প্রাধান্য একেবারে চোখে পড়ার মতো। বলতে গেলে, মেট গালা ২০২৫-এ চোখধাঁধানো তারকাদের এই দুই রঙের ফ্যাশন দ্বৈরথ বেশ জমে উঠেছে বলা যায়। এবারের থিম টেইলরিং ব্ল্যাক স্টাইল আর সুপারফাইন টেইলরিংয়ের এমন হ্যাপেনিং ডিসপ্লে দেখে ফ্যাশনপ্রেমীরা তো রীতিমতো মন্ত্রমুগ্ধ। চলুন তবে হাই প্রোফাইল তারকাদের এবারের সাদা কালো যত মেট গালা লুক দেখে আসি এক নজরে।

১/৮
লুই ভিতোঁর সাদা স্যুট আর চওড়া ব্রিমের হ্যাট পরেছেন অভিনেত্রী জেন্ডায়া। স্লিক অ্যান্ড স্টাইলিশ কৃষ্ণাঙ্গ পুরুষদের ক্ল্যাসিক লুক ছিল এটি একসময়।

বিজ্ঞাপন
২/৮
ছেলেদের স্যুটেড লুক থেকে টাইয়ের প্রেরণায় এমন একটা স্ট্রাকচার্ড গাউন বানানো যায় তা আগে কেউ ভাবে নি। সবেমাত্র বিশ্বের সবচেয়ে সুন্দর মানুষের খেতাব পাওয়া ৬২ বছরের অভিনেত্রী ডেমি মুর এই লুকেই এসেছেন মেট গালায়

৩/৮
ম্যাডোনাকে ফ্যাশনে মাত দেওয়া কঠিন। হায়দার অ্যাকারম্যানের ডিজাইন করা স্যাতিন স্যুটের সঙ্গে হাতের সিগারটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে

৪/৮
তৃতীয় সন্তানকে গর্ভে নিয়েই সগর্বে ডিকন্সট্রাকটেড স্যুটের লুকে মেট গালা মাতালেন গায়িকা রিয়ানা। কাস্টম মেড মার্ক জ্যাকবস থাই স্লিট অনসম্বলের সঙ্গে পোলকা ডটের টাই, পকেট স্কোয়্যার আর কালো বড় হ্যাট পরেছেন এই ফ্যাশন আইকন

৫/৮
এদিকে লুই ভিতোঁর টেইলরড ব্লেজার আর লেসের বডিস্যুটের সঙ্গে মার্কিন অধিকার কর্মীর মুখাবয়ব এমব্রয়ডারি করা অন্তর্বাস পরে বিতর্কে জড়িয়েছেন কে পপ সুপারস্টার লিসা

৬/৮
বলিউড নায়িকা নন, বরং ফ্যাশন আইকন হিসেবে ৫ম মেটগালা উপস্থিতি স্মরণীয় করে রাখলেন প্রিয়াঙ্কা চোপড়া এই বালমেইনের পোলকা ডট অনসম্বলে

৭/৮
কাস্টম টম ব্রাউনের সাদা-কালো আউটফিটের  টেক্সচার্ড সাদা কোট আর নেট দেওয়া কালো টপ হ্যা্টে চার বছর পর মেট গালায় ফিরে আসলেন বিখ্যাত অভিনেত্রী হুপি গোল্ডবার্গ

৮/৮
ক্রক লেদারের, ক্রোম হার্টসের কালো অফ দ্য শোল্ডার টু পিস পরেছেন কিম কার্ডাশিয়ান। মাথার হ্যাট আর গলার হীরার নেকপিস নজর কাড়ছে

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১১: ৪১
বিজ্ঞাপন