জেন-জি তারকাদের নির্বাচন লুক: আইশা ও পারশা
শেয়ার করুন
ফলো করুন

পরিপাটি ক্লিন গার্ল ম্যানিকিওর করা হাতে নজরকাড়া সিঙ্গেল চেইন রতনচূড়। মুগ্ধ না হয়ে পারা যাচ্ছে না নবীন জেনজি অভিনেত্রী পারশা মাহজাবিন পুর্নীর হাতের ছবি দেখে। ভোটের স্মৃতি ধরে রাখার বিষয়ে তিনি আগে থেকেই ভেবেছেন, বোঝা যাচ্ছে।

মুগ্ধ করছে পারশার হাতের ছবি
মুগ্ধ করছে পারশার হাতের ছবি

জীবনে প্রথম ভোট দেওয়ার মজাই আলাদা আর সেই উচ্ছাস ও উদ্দীপনাই স্পষ্ট হয়েছে পারশার ফেসবুক পোস্টে। নিজের অনুভূতির কথা বলছেন তিনি সেখানে।

ভোট শুধু নাগরিক দায়িত্ব নয়, তার চেয়েও অনেক স্পেশাল পারশার কাছে। তাই ১৬ ঘন্টা কষ্টকর জার্নি শেষে বগুড়ায় গিয়ে নিজের ভোট দিয়েছেন তিনি। শাড়ি পরে সেজেগুজেই গিয়েছেন ভোটকেন্দ্রে। মেটে শর্ষেরঙা তাঁতের শাড়িতে খোলা চুলে খুব স্নিগ্ধ লাগছে পারশাকে।

বিজ্ঞাপন

আইশা খান এই সময়ের আরেক অত্যন্ত জনপ্রিয় জেনজি অভিনেত্রী। মিষ্টি হাসিতে মুগ্ধ করেন সবাইকে। আর সেই হাসিতে উচ্ছাস মিশে আছে ভোট দিয়ে এসে তোলা ছবিতে। আইশা অবশ্য ক্যাজুয়াল লুক বেছে নিয়েছেন। সাদাকালো সালওয়ার কামিজে সুদৃশ্য প্রিন্ট। ব্যাংস রেখে লো পনিটেইল আর ছোট টিপ মানিয়েছে বেশ।

হাতের ছবিও শেয়ার করেছেন এই জেনজি অভিনেত্রী। তাঁদের হাতেই দেশের ভবিষ্যত সাংস্কৃতিক ধারা গড়ে উঠবে। তাই সচেতন হয়ে তাঁদের নাগরিক দায়িত্ব পালনের বিষয়টি খুবই ইতিবাচক।

ছবি: ফেসবুক

বিজ্ঞাপন
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭: ১০
বিজ্ঞাপন