চটের শাড়ি, দড়ির স্কার্টের পর এবার দর্জির ফিতার ড্রেসে আবেদন ছড়াচ্ছেন মনামী
শেয়ার করুন
ফলো করুন

ফ্যাশনের ক্ষেত্রে এক চুলও ছাড় দেন না মনামী ঘোষ। পশ্চিমা হোক বা ট্র্যাডিশনাল—কোন পোশাক কীভাবে পরা উচিত, তা অভিনেত্রী ভালোই জানেন। বডি ল্যাঙ্গুয়েজ, আউটফিট, আনুষঙ্গিক এবং হেয়ারস্টাইল নির্বাচনে তিনি সব সময় সচেতন। ইনস্টাগ্রামে প্রায়ই নানা আকর্ষণীয় লুকে ভক্তদের সঙ্গে ছবি ভাগ করে নেন তিনি। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর বোল্ড ও নিরীক্ষাধর্মী লুকও নজর কাড়ে। রেড কার্পেট হোক বা বিশেষ অনুষ্ঠানের মঞ্চ, প্লাস্টিকের ফ্রক হোক বা নকশিকাঁথার গাউন—মনামীর সাজে সব সময় ফুটে ওঠে স্বতন্ত্রতা।

চটের শাড়িতে মনামী
চটের শাড়িতে মনামী
দড়ির গাউন পরেছেন মনামী এখানে
দড়ির গাউন পরেছেন মনামী এখানে

কখনো চটের শাড়িতে, কখনো দড়ির স্কার্টে, মনামীর সাজ দর্শককে মুগ্ধ করে।সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মনামী এমন একটি লুকে হাজির হয়েছেন, যা ফ্যাশন দুনিয়া তোলপাড় করে ফেলেছে।

তিনি পরেছিলেন হলুদ রঙের একটি স্ট্র্যাপলেস ড্রেস—যা তৈরি হয়েছে কয়েক শ মেজারমেন্ট টেপ দিয়ে। তবে এই অভিনব পোশাকের পেছনে শুধু সৃজনশীলতা নয়, রয়েছে গভীর আবেগও।

মনামী নিজে জানিয়েছেন, পর্দার সামনে তারকাদের সুন্দর দেখানোর নেপথ্যে যাঁদের সবচেয়ে বড় অবদান থাকে, তাঁরা হলেন দর্জি বা ‘মাস্টারজি’। দিন-রাত মাপ নিয়ে, কাপড় কেটে, আমাদের ইচ্ছামতো পোশাক তৈরি করার জন্য তাঁদের সম্মান জানাতেই এই উদ্যোগ নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

উজ্জ্বল হলুদ টেপ দিয়ে তৈরি এই ড্রেসের ওপরের অংশ বা করসেটে টেপগুলো সুন্দরভাবে বসানো হয়েছে।

সবচেয়ে নজরকাড়া অংশ হলো বটম, যেখানে কয়েক শ টেপ ঝালরের মতো ঝুলছে। পোশাকের সঙ্গে মানানসই মেজারমেন্ট টেপ দিয়ে তৈরি একটি বাক্স-সদৃশ ব্যাগ জুটি হয়েছে।

অভিনেত্রীর হাই হিলও মেজারমেন্ট টেপ দিয়ে তৈরি, যা পুরো লুকে আরেকটি চমক যোগ করেছে।

বিজ্ঞাপন

এই পোশাকের সঙ্গে নজর কাড়ছে তাঁর ছোট করে কাটা বব হেয়ারস্টাইল।

কোন জুয়েলারি পরেননি সুন্দরী। মেকআপে রেখেছেন বোল্ড পিঙ্ক লিপ আর আইলাইনার দেওয়া চোখের সাজ।

মনামীর সাহসী এই লুক প্রশংসা কুড়ালেও নেট দুনিয়ায় ট্রলিংয়ের ঝড়ও বয়ে গেছে। অনেকেই তাঁকে মুম্বাইয়ের ফ্যাশন সেনসেশন উরফি জাভেদের সঙ্গে তুলনা করেছেন। কেউ কেউ মনে করেছেন, স্রেফ প্রচারের জন্যই মনামী এমন অদ্ভুত পোশাকে বের হয়েছেন।

তবে ট্রলিংকে তিনি উপেক্ষা করে, নিজের সৃজনশীলতায় মগ্ন থাকতেই পছন্দ করেন। টলিউডের এই স্টাইল আইকন ফ্যাশনকে ভাবনার সঙ্গে উপস্থাপন করতেই বেশি আগ্রহী।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০২: ০০
বিজ্ঞাপন