
ওয়েব সিরিজ, টেলিভিশন ধারাবাহিক আর ওটিটি ফিল্মের বদৌলতে কলকাতার মেয়ে ঊষসী রায় এখন এক পরিচিত মুখ। চিরাচরিত বাঙালি মেয়ের মিষ্টি মুখশ্রী, অপূর্ব সুন্দর শ্যামবর্ণ আর সেই সঙ্গে বৈচিত্র্যময় ফ্যাশন সেন্সের জন্য সহজেই কাড়েন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামের ছবিতে ঊষসীর ফুলেল ড্রেসের নানা নজরকাড়া রূপ দেখে নেওয়া যাক এবার।








