

প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস লুক যেন এক কথায় নিখুঁত। মিনিমালিস্টিক কিন্তু গ্ল্যামারাস এই লুকে তিনি স্টাইল ও চমক একসাথে দেখিয়েছেন।

আইরিশ ডিজাইনার জোনাথান অ্যান্ডারসনের তৈরি দিওর গাউনে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। মিডনাইট ব্লু স্ট্র্যাপলেস গাউনের স্ট্রাকচার্ড সাটিন বডিসের সঙ্গে বাবল হেম স্কার্ট পুরো লুকে নাটকীয়তা ও ভলিউম যোগ করেছে। গাউনের কোমরে বাঁধা সাটিনের বো লুকটিকে আরও ফিনিশিং টাচ দিয়েছে।

তিনি এই লুকটি সম্পূর্ণ করেছেন বুলগারি হাই জুয়েলারি দিয়ে—স্যাফায়ার-ডায়মন্ড নেকলেস, ছোট ডায়মন্ড ইয়াররিংস এবং আংটি লুকের গ্ল্যামার বাড়িয়েছে। মিনিমাল মেকআপের সঙ্গে চুল মাঝ সিঁথি করে ছেড়ে রেখেছেন সুন্দরী।

নেভি-ব্লু দিওর গাউন হয়তো প্রিয়াঙ্কার অফিসিয়াল গোল্ডেন গ্লোবস লুক হিসেবে মনে রাখা হবে, তবে আসল হটস্পট হয়ে ওঠে তাঁর আইভরি স্ট্র্যাপলেস আফটার-পার্টি গাউনটি । এই লুক ফ্যাশনিস্তা ভক্তদের মধ্যে আলোচলা সৃষ্টি করেছে।

প্রিয়াঙ্কা পরেছিলেন আভিজাত্যে ভরা আইভরি গাউন, যার স্ট্র্যাপলেস ও করসেট বডিসে কাওল নেকলাইন আবেদন কাড়ছে। ফিগার-হাগিং সিলুয়েট লুকটিকে রোম্যান্টিক ছোঁয়া দিয়েছে। লুকটি আরও স্টাইলিশ করতে সঙ্গে পরেছিলেন সিলভার হিলস ।

জুটি হয়েছে সিলভার ব্যাগুয়েট ব্যাগ। অ্যাকসেসরিজেও তিনি বজায় রেখেছেন মিনিমাল কিন্তু হাই-ফ্যাশন এলিগেন্স—বুলগারি ব্রেসলেট, ম্যাচিং হুপস এবং খোলা চুলে সম্পূর্ণ লুককে করেছে নিখুঁত।
ছবি: ইন্সটাগ্রাম