
লালগালিচা থেকে পার্টি লুক—বেনারসি শাড়ি এখন ফ্যাশন স্টেটমেন্টে পরিণত হয়েছে। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা মিশিয়ে, এই শাড়ি তারকাদের নতুন ফ্যাশন ফেবারিট। তবে ডিজাইনাররা আর বেনারসিকে শুধু শাড়ি হিসেবে সীমাবদ্ধ রাখছেন না—এখন এটি গাউন, ফিউশন লুক বা অন্য আধুনিক আউটফিটেও রূপ নিচ্ছে। প্রিয়াঙ্কা চোপড়া থেকে অনন্যা পান্ডে—একের পর এক বলি ডিভা বেনারসি আউটফিটে ঝলক দেখিয়েছেন। বেনারসি প্রমাণ করছে, ক্ল্যাসিক ফ্যাশন কখনো সময়ের সঙ্গে হারায় না বরং নতুন ভাবমূর্তিতে আরও উজ্জ্বল হয়ে ওঠে। নিরীক্ষাধর্মী নতুন নকশার এই পোশাকগুলো এখন ট্রেন্ডি। ভারতের পাশাপাশি আমাদের দেশেও কয়েকজন ডিজাইনার বিভিন্ন উৎসবে তৈরি করছেন এমন আউটফিট। চাইলে আপনি নিজেও যেকোনো অনুষ্ঠানের জন্য দর্জিকে ফরমাশ দিয়ে বানিয়ে নিতে পারেন কাস্টম-মেড বেনারসি পোশাক এবং তৈরি করতে পারেন আপনার নিজস্ব স্টাইল স্টেটমেন্ট।











