
যস্মিন দেশে যদাচার। ইংরেজিতে বলা হয়, রোমে গেলে রোমানদের মতো হও। তাহলে মধ্যপ্রাচ্যে গিয়ে সেখানকাল সাংস্কৃতিক রীতি অনুযায়ী আবায়া-হিজাব পরাটাই উপযোগী মনে করেছেন বলিউডের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন দীপিকা পাড়ূকোন। আবুধাবির ট্র্যাভেল ক্যাম্পেইনে বার্ন্ট অরেঞ্জ আবায়া-হিজাবে ট্রলের শিকার হচ্ছেন বলিউড তারকা দীপিকা। এদিকে ভাইরাল এখন এই তারকার আবুধাবি লুক।

সঙ্গে স্বামী আর বলিউড তারকা রণবীর সিংকেও দারুণ লাগছে কালো দাড়ি আর কালো শেরওয়ানিতে। শেখ জায়েদ মসজিদের অপরূপ সুন্দর স্থাপত্যের সঙ্গে মিশে গিয়েছে এই বলিউড জুটি অভিজাত লুক।


ভক্তরা অনেকেই ট্রলের জবাব দিচ্ছেন এই বলে যে অন্য দেশের সংস্কৃতি ও মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঠিক কাজই করেছেন দীপিকা। হালকা মেকওভার আর কাজলের সাজে দীপিকাকে আসলেই মোহনীয় লাগছে এই অন্য লুকে।

মধ্যপ্রাচ্য এখন ট্যুরিজম ক্যাম্পেইনে অনেক আন্তর্জাতিক তারকাকেই কাফেলা তুলছে প্রচার-প্রচারণায়। আবায়া-হিজাবের লুকে দীপিকার এই আলোচিত লুক সেই প্রচারণার পালে নতুন হাওয়া লাগিয়েছে, বলাই যায়।
সূত্র ও ছবি: ইন্সটাগ্রাম