
ফ্যাশনজগতে এক অবিস্মরণীয় নাম—মেরিলিন মনরো। পঞ্চাশ-ষাটের দশকে দুর্দান্ত অভিনয় আর ফ্যাশনের জন্য বহু মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন এই মার্কিন সুন্দরী। স্বর্ণকেশী মনরোর অপার সৌন্দর্য, আকর্ষণীয় ফিগার, মোহবিষ্ট চাহনি আর হাসির ঝলকানি ভক্তদের সব সময় মাত করে রাখত। তাই মৃত্যুর এত বছর পরও সর্বকালের সেরা আবেদনময়ী তারকা ও অভিনেত্রী হিসেবে তাঁর নাম চলে আসে সবার আগে। তাঁর বহু স্টাইল ফ্যাশনপ্রেমীরা অনুসরণ করেন। ক্ষণজন্মা এই সুন্দরীর আজ জন্মদিন। বিশেষ এই দিনে তাঁর আইকনিক লুকগুলো দেখে নেওয়া যাক।











