প্যারিসে এক আন্তর্জাতিক ফ্যাশন আয়োজনের মঞ্চে ভারতীয় পোশাক ও কারুশিল্পকে নতুনভাবে তুলে ধরলেন জাহ্নবী কাপুর। অফ-হোয়াইট ফাইন কটনের আধুনিক শাড়ি, অনন্য ড্রেপ ও ড্রামাটিক গয়নায় অভিনেত্রীকে দেখা গেল গ্লামারাস এক আবহে।
১/১৩
৩ অক্টোবর অনুষ্ঠিত হয় ‘দা বিজনেস অব ফ্যাশন ফাইভ হান্ড্রেড গালা’, যেখানে ফ্যাশন বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে প্রকাশিত বার্ষিক তালিকাকে ঘিরে আয়োজন করা হয় এই অনুষ্ঠান।
২/১৩
এ বছরের তালিকায় ৪৪৫ জন মনোনীত ব্যক্তির মধ্য থেকে ১০০ জন নতুন সদস্য যুক্ত হয়েছেন। ডিজাইনার, মডেল, উদ্যোক্তা ও ফ্যাশন এক্সিকিউটিভদের এই তালিকায় জায়গা করে নিয়েছেন জাহ্নবী কাপুর।
৩/১৩
এই আন্তর্জাতিক মঞ্চে জাহ্নবীর পোশাকও ছিল বিশেষভাবে নজরকাড়া। ভারতীয় ফ্যাশন ও কারুশিল্পকে সামনে রেখে অভিনেত্রীর জন্য তৈরি করা হয়েছে একটি কাস্টম লুক, যার দায়িত্বে ছিলেন পঙ্কজ এস হ্যারিটেজ। পুরো লুকটি স্টাইল করেছেন রিয়া কাপুর।
আধুনিক ড্রেপে শাড়ির নতুন গল্প
৪/১৩
প্রথম দেখায় শাড়িটির সৌন্দর্য ধরা পড়ে এর অফ-হোয়াইট রঙে। তবে কাছ থেকে দেখলে বোঝা যায়, এই সাজে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন কতটা নিখুঁতভাবে করা হয়েছে।
৫/১৩
৪৬০ কাউন্ট ফাইন কটনে তৈরি শাড়িটির টেক্সচার খুবই হালকা। এর ড্রেপও ছিল চিরাচরিত শাড়ির থেকে আলাদা।
৬/১৩
শাড়িটি পড়া হয়েছে লো-স্লাং স্টাইলে, আর লম্বা আঁচল মেঝে ছুঁয়ে তৈরি করেছে এক ধরনের ড্রামাটিক আবহ। রিয়া কাপুরের ভাষ্য অনুযায়ী, এই ফাইন কটনের শাড়িটি আনব্লিচড।
বিজ্ঞাপন
কাঁধজুড়ে ড্রামাটিক গয়না
৭/১৩
শাড়ির সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর একটি ছিল এর স্লিভ ও কাঁধের অলংকরণ। অফ-হোয়াইট পোশাকের সঙ্গে যুক্ত করা হয়েছে পোলকি, গারনেট, এমেরাল্ড, গোল্ড বিডস, পার্ল ও শেল।
৮/১৩
সঙ্গে ছিল সারাফা ট্যাসেল ও রেশমের ফ্রিঞ্জ। লুকে গয়নার ব্যবহার হয়েছে স্টাইল স্টেটমেন্ট হিসেবে।
৯/১৩
জাহ্নবীর এই লুকের বিশেষত্ব শুধু তার সৌন্দর্যে নয়, এর পেছনে থাকা কারুশিল্পেও। আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে দাঁড়িয়ে ভারতীয় শাড়ি, হাতে তৈরি গয়না ও ঐতিহ্যবাহী টেক্সটাইলকে সমসাময়িক পোশাকের ভাষায় তুলে ধরা হয়েছে।
১০/১৩
একদিকে ছিল শাড়ির চিরন্তন সৌন্দর্য, অন্যদিকে লো-স্লাং ড্রেপ, খোলা কাঁধ ও মেঝেছোঁয়া আঁচল এনে দিয়েছে আধুনিক গ্ল্যামারের ছোঁয়া।
১১/১৩
ফলে জাহ্নবীর এই সাজ হয়ে উঠেছে ঐতিহ্য আর গ্লোবাল ফ্যাশনের এক অনন্য সংযোগ।
১২/১৩
প্যারিসের মতো আন্তর্জাতিক ফ্যাশন শহরে দাঁড়িয়ে এই লুক যেন মনে করিয়ে দেয়, ঐতিহ্যবাহী পোশাককে নতুনভাবে উপস্থাপন করতে তার মূল সৌন্দর্য বদলে ফেলার প্রয়োজন নেই।
১৩/১৩
বরং সঠিক কাট, ড্রেপ, টেক্সটাইল ও কারুশিল্পের মিশেলে সেই ঐতিহ্যই হয়ে উঠতে পারে আধুনিক ও আন্তর্জাতিক।