নীল সমুদ্র, আকাশ ভরা মেঘ আর গোল্ডেন আওয়ারে সাদিয়ার ফুরফুরে 'ফুকেট' লুক
শেয়ার করুন
ফলো করুন

নীল সমুদ্র, আকাশজুড়ে মেঘের আনাগোনা আর অস্তগামী সূর্যের সোনালি আলো—ছুটির দিনের সৌন্দর্য যেন ঠিক এমনই হয়। সেই চোখজুড়ানো আবহের মধ্যেই থাইল্যান্ডের ফুকেট থেকে ছবি শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ভ্রমণের আনন্দে তোলা প্রতিটি ছবি মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের।

১/৮
সৈকতে তোলা ছবিতে সাদিয়া বেছে নিয়েছেন লাল-সাদা রঙের একটি প্রিন্টেড সামার ড্রেস। হাতির মোটিফ ও ঐতিহ্যবাহী নকশায় সাজানো পোশাকটি থাইল্যান্ডের সংস্কৃতির সঙ্গেও দারুণভাবে মিশে গেছে।

বিজ্ঞাপন
২/৮
গলায় ছোট্ট বিডসের নেকলেস, কানে মিনিমাল হুপ কানের দুল, হাতে স্মার্টওয়াচ—সব মিলিয়ে ছিমছাম সাজে ধরা দিয়েছেন একেবারে ভ্যাকেশন মুডে।

৩/৮
প্রাণখোলা হাসি আর সমুদ্রের বাতাসে উড়ে যাওয়া খোলা চুল যেন প্রতিটি ছবিকে আরও জীবন্ত করে তুলেছে।

৪/৮
শুধু সৈকত নয়, ফুকেটের শহুরে পরিবেশেও ধরা দিয়েছেন সাদিয়া ভিন্ন এক লুকে। একই প্রিন্টের ড্রেসের ওপর জড়িয়ে নিয়েছেন সাদা ওভারসাইজ শার্ট। সঙ্গে স্টাইলিশ রাউন্ড সানগ্লাস, ছোট কালো ক্রসবডি ব্যাগ নিয়েছেন। এই ছোট ছোট স্টাইলিং ডিটেইলই তাঁর পুরো লুককে দিয়েছে ট্রাভেল-চিক আবেদন।

৫/৮
ভ্রমণ মানেই নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা আর স্থানীয় খাবারের স্বাদ নেওয়া। সেই তালিকা থেকে বাদ যায়নি সাদিয়ার থাইল্যান্ড সফরও।

৬/৮
ছবিতে দেখা গেছে, দেশটির জনপ্রিয় ডেজার্ট ম্যাঙ্গো স্টিকি রাইস উপভোগ করছেন তিনি।

৭/৮
পাশাপাশি ফুকেটে স্থানীয় বিভিন্ন থাই সি ফুড, সালাদ ও ঐতিহ্যবাহী খাবারের স্বাদও নিয়েছেন অভিনেত্রী। ভ্রমণের আনন্দ যেন শুধু দর্শনীয় স্থানেই সীমাবদ্ধ নয়, স্থানীয় খাবারের মধ্যেও খুঁজে নিয়েছেন নতুন অভিজ্ঞতা।

৮/৮
ছবিগুলোর সঙ্গে সাদিয়া লিখেছেন, ‘সমুদ্রের ধারে সোনালি বিকেল, দারুণ খাবার আর রোদের ছোঁয়ায় একটু বেশি ট্যান—জীবনটা এখন সত্যিই বেশ নিখুঁত মনে হচ্ছে।’ তাঁর এই ক্যাপশন যেন পুরো ভ্রমণের অনুভূতিকেই কয়েকটি কথায় তুলে ধরেছে।

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫: ০০
বিজ্ঞাপন