ভ্রমণে মেহজাবীন ও নুসরাতের পছন্দ ফ্লোরাল ড্রেস
শেয়ার করুন
ফলো করুন

ফ্লোরাল ম্যাক্সি ড্রেসে মেহজাবীন

সময়ের ব্যস্ততম অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সময় পেলেই বেরিয়ে পড়েন দেশ-বিদেশে ঘুরতে। অভিনয় আর মডেলিংকে কিছুদিনের জন্য ছুটি জানিয়ে অবকাশযাপনে নিজেকে সময় দেন তিনি। গরমের এই সময়ে ভ্রমণ গন্তব্য হিসেবে অভিনেত্রী বেছে নিয়েছেন থাইল্যান্ডকে।

সম্প্রতি তিনি গিয়েছেন থাইল্যান্ডের ফি ফি দ্বীপে। সেখানকার প্রাকৃতিক পরিবেশে তোলা কিছু ছবি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।। ভ্রমণে স্টাইলিশ ও একই সঙ্গে আরামদায়ক পোশাক পরতে ভালোবাসেন মেহজাবীন। তাই দ্বীপে বেছে নিয়েছেন কোল্ড শোল্ডার ম্যাক্সি ড্রেস।

লাল রঙের ফ্লোরাল প্রিন্টের রাফেল দেওয়া ড্রেসটিতে মেহজাবীন ক্যামেরায় ধরা দিয়েছেন ফুরফুরে আমেজে। রোদের প্রকোপ থেকে বাঁচতে আর পোশাকের সঙ্গে সাগরপাড়ের স্টাইলটাও জুতসই করতে তিনি চোখে পরেছেন কালো সানগ্লাস।

বিজ্ঞাপন

ফ্লোরাল ম্যাক্সি ড্রেসে নুসরাত

ভ্রমণপ্রেমী নুসরাত ফারিয়া নানা দেশে ঘুরে বেড়ানোর সময় চোখে আরাম দেওয়া সাজে অবকাশযাপনের ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। সম্প্রতি ফারিয়া গেছেন অস্ট্রেলিয়া ভ্রমণে। সেখানে সিডনির পথে পথে হেঁটে বেড়াতে গিয়ে তিনি পরেছেন চোখজুড়ানো ফ্লোরাল ড্রেস।

পুরো দৈর্ঘ্যের এই প্যাস্টেল পিচরঙা ড্রেসে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা। অভিনেত্রীর খোলা চুলের সঙ্গে জামার ডিপ সুইটহার্ট নেকলাইন মিলে এক অনন্য আবেদন তৈরি হয়েছে যেন। স্ট্র্যাপ দেওয়া স্লিভস নামিয়ে অফ দ্য শোল্ডার লুকের আমেজ এনেছেন নুসরাত।

ভ্রমণে মেকআপের বেলায় একদম মিনিমাল থেকেছেন অভিনেত্রী। সঙ্গে ম্যাচিং পয়েন্টেড পাম্পস পরেছেন তিনি। নুসরাত ফারিয়ার হাস্যোজ্জ্বল সহজাত সাজ আর আবেদনময় পোশাক—সব মিলে চোখ ফেরানো দায়।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২২ মে ২০২৪, ০২: ০০
বিজ্ঞাপন